সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ সালে বলিপাড়া একাধিক বিয়ের সাক্ষী থেকেছে। সিদ্ধার্থ-কিয়ারা, রাঘব-পরিণীতি। হাইপ্রোফাইল দুই বিয়ে নিয়ে বিটাউনে কম চর্চা হয়নি। এবার নতুন বছরে পা রাখতেই আবারও বলিউডে বিয়ের সানাই। এবার ছাদনতলায় রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি।
ফেব্রুয়ারি মাসেই বিয়ে দুই বলিউড তারকার। বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছে যে, এই বিয়ে করেন তো সেই ছাদনাতলায় বসেন রকুলপ্রীত-জ্যাকি। তবে এবার একেবারে খবর পাকা। আগামী ২২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তারকাজুটি। সূত্রের খবর। দুই পরিবারের ঘনিষ্ঠদের সাক্ষী রেখেই চার হাত এক হতে চলেছে। গোয়াতেই বসছে বিয়ের আসর।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র শাপমোচন! দুর্দান্ত ব্যবসা দিয়ে নতুন বছরে পা রাখল]
View this post on Instagram
বলিউডের অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানির সঙ্গে সম্পর্কের কথা বছর দুয়েক আগেই সকলকে জানান রকুলপ্রীত। একে অন্যের প্রতি ভালবাসার কথা প্রকাশ করেন। জ্যাকিকে ‘মাই লাভ’ বলে সম্বোধন করেন অভিনেত্রী। অন্যদিকে, রকুল ছাড়া যে তাঁর একদিনও কাটে না, সেকথা জানান জ্যাকি ভগনানি। দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা।
[আরও পড়ুন: নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় মগ্ন আরবাজ, মালাইকা বলছেন, ‘নেগেটিভিটি দূরে থাক’]
সর্বশেষ খবর
-
কপিলকে ছুঁয়ে নজির জাদেজার, স্পিন অস্ত্রে বিরাট লিডেও শ্রীলঙ্কায় টেস্টজয়ে ভারতের কাঁটা বৃষ্টি!
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর