সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফটোশিকারি দেখলেই মেজাজ হারান, বলিউডে এমন তারকাদের সংখ্যা নেহাত কম নয়। পেটের দায়ে ক্যামেরা কাঁধে তাঁদেরও বলিপাড়ার ইতি-উতি ছুটতে হয় হালফিলের হাঁড়ির খবর বের করতে। তবে পাপারাৎজিদের বাড়বাড়ন্ত সহ্য করতে না পেরে ধমক দেওয়া কিংবা কটু কথা বলার ঘটনা আকছাড় ঘটতে থাকে গ্ল্যামার দুনিয়ায়। এবার সেই রকমই এক কাণ্ড ঘটালেন রণবীর কাপুর।
সদ্য মেয়ে রাহার এক বছরের জন্মদিন পালন করেছেন রণবীর-আলিয়া। তাঁদের অন্দরমহল থেকে সেই সেলিব্রেশনের ছবি যখন নেটপাড়ার চর্চায়, এমনকী খুদে রাহাকে আদরে ভরিয়ে দিচ্ছেন সকলে, ঠিক তখনই পাপারাৎজিদের সঙ্গে দুর্ব্যবহার করে সংবাদের শিরোনামে এলেন রণবীর কাপুর।
সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, রণবীর এক অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন। তখনই পাপারাৎজিরা প্রায় ছেঁকে ধরেন অভিনেতাকে। তাঁকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কেউ কেউ দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজ দেওয়ার আর্জিও জানান। আর সেটা শুনেই মেজাজ হারান রণবীর কাপুর। আরকে পাল্টা বলেন, “কী করব ভাই? কী করব?” এরপরই সোজা গাড়িতে উঠে চলে যান অভিনেতা।
[আরও পড়ুন: ‘প্রেমিকা’ রশ্মিকার বিকৃত ভিডিও দেখে ক্ষুব্ধ বিজয় দেবেরাকোন্দ্রা! বললেন কড়া কথা]
View this post on Instagram
আর সেই ভিডিও দেখেই নেটপাড়ার একাংশ রণবীরের এমন আচরণের নিন্দে করেছে। কারও মন্তব্য, ‘দিওয়ালির শুভেচ্ছাটা অন্তত জানাতেন।’ আবার কারও মন্তব্য, ‘এহেন আচরণ, মেয়ে রাহা কী শিখবে?’ কেউ বা আবার তাঁরই সিনেমার নাম নিয়ে ‘বেশরম’ তকমা সাঁটেন।
[আরও পড়ুন: বন্দুক হাতে রণং দেহি করিনা, রোহিতের ‘সিংহম এগেইন’ হিট করানোর ফর্মুলা ফাঁস বেবোর!]
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের