পরনে হালকা রঙের পোলো টি-শার্ট, চোখে রোদচশমা আর ‘স্লিকড-ব্যাক’ হেয়ারস্টাইল আর ঠোঁটের ওপর সরু গোঁফ। নীল রঙের ভিন্টেজ হুড খোলা গাড়িতে রক্তাক্ত রণবীর কাপুর (Ranbir Kapoor), গুলি খেয়েও যেন বেপরোয়া! এক হাত থেকে অঝোরে রক্ত ঝরলেও আরেক হাত দিয়ে দৃঢ়ভাবে ধরে রেখেছেন গাড়ির স্টিয়ারিং। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ এই জাঁদরেল লুক প্রকাশ্যে আসতেই ফাঁস রণবীরের গোপন ভিডিও!
আরও পড়ুন:
সিনেমার লুকের প্রচারঝলকে রক্তে মাখামাখি আর ফাঁস হওয়া ভিডিতে স্নানঘরে সাবানে মাখছেন! এক্স হ্যান্ডলে বলিউডের ‘ব্যাড বয়’ রণবীরের এই ভিডিও ফাঁস হতেই শোরগোল। ভাইরাল ভিডিও দেখে চক্ষুচড়ক গাছ সোশালপাড়ার। উন্মুক্ত ঊর্ধাঙ্গ, শাওয়ারের নিচে দাঁড়িয়ে সাবান মাখছেন রণবীর। পিঠ ভর্তি সাবানের ফ্যানা যা সাওয়ারের জলে ধুয়ে যাচ্ছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল রণবীরের স্নানের ভিডিও।

তবে এক্ষেত্রে একথা অবশ্যই বলে রাখা প্রয়োজন, রণবীর কাপুর কিন্তু এখনও পর্যন্ত ফাঁস হওয়া ভিডিওর সত্যতা নিয়ে মুখ খোলেননি। ব্যক্তিটি সত্যিই ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেতা রণবীর কাপুর বলেই একপ্রকার নিশ্চিত নেটভুবন। ‘RK Offline’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, খোলা শরীরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করছেন রণবীর কাপুর! এই ভিডিও যেন মনে করিয়ে দিল কেরিয়ারের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’র সেই রণবীরকে!

তোয়ালে জড়ানো ‘চকোলেট বয়’ ইমেজ, সিনেমা বক্স অফিসে সাফল্য না পেলেও রণবীরের সেই দৃশ্য আজও গেঁথে রয়েছে সিনেপ্রেমীদের হৃদয়ে। রণবীরের সাবান মেখে স্নাগ করার আরও এক মজার দৃশ্য রয়েছে ‘বরফি’তেও। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপ ঘিরে এখন সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনা। কেউ রণবীরকে ‘স্বপ্নের পুরুষ’ সম্বোধন করেছেন তো কেউ আবার জানতে চেয়েছেন, এই ভিডিও কীভাবে সমাজমাধ্যমে ফাঁস হয়ে গেল?
WHAT. RANBIR. WOW. HOW. WHAT. SEXY. HUHHHH. HOTTTT. WHAT. RANBIRRRRRRR. #RanbirKapoor for an ad pic.twitter.com/rYHbF29bzB
— 🏹RK🏹 (@RanbirIsLife) September 25, 2026
এই মুহূর্তে রণবীরের ঝুলিতে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ও সঞ্জয়লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। দুটি সিনেমারই লুক প্রকাশ্যে আসতেই রণবীরের প্রশংসায় সিনেমহল থেকে ভক্তমহল। এর মাঝেই ফাঁস হওয়া স্নানের ভিডিও ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে ‘রাম’ রণবীর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল