‘এখন তো শয্যাদৃশ্য-যৌনতা জলভাত,’ রেখাকে ঠোঁটঠাসা চুমু বিতর্কে ‘অ্যানিম্যাল’-এর তুলনা বিশ্বজিতের
সাম্প্রতিক সময়ে বলিউডের অন্তরঙ্গতার সঙ্গে সেই যুগের ঘনিষ্ঠ দৃশ্যের তুলনা করলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।
রেখা তখন ইন্ডাস্ট্রিতে সদ্য পা রেখেছেন। নবাগতা অভিনেত্রীর সঙ্গে এহেন আচরণের জন্য বিশ্বজিত তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন। যদিও এই ঘটনার সত্যতা স্বীকার করেন না বর্ষীয়ান অভিনেতা। বরং আরও একধাপ এগিয়ে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ে বলিউডের অন্তরঙ্গতার সঙ্গে সেই যুগের ঘনিষ্ঠ দৃশ্যের তুলনা টেনেছেন। সময়ের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপন বদলে গিয়েছে বলে দাবি করেন বিশ্বজিৎ।
আরও পড়ুন:
রেখার সঙ্গে বিতর্কিত চুম্বন দৃশ্য নিয়ে সংশ্লিষ্ট সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমে সিনেমার নাম ছিল 'অঞ্জনা সফর'। নাম পরিবর্তিত হয়ে 'দো শিকারি' নামে মুক্তি পায় ছবিটি। অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যখন কাটাছেঁড়া হয়েছে, এমনকী এখনও হচ্ছে তখন 'অ্যানিম্যাল' ছবিতে তৃপ্তি দিমরির সঙ্গে রণবীরের ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপন নিয়ে সামলোচকদের উদ্দেশে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
বিতর্কিত চুম্বন দৃশ্যে শুটিংয়ের পর রেখার সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছিল? এই প্রশ্নের উত্তরে বিশ্বজিৎ বলেন, "পরবর্তীতে আমার ছবিতে কাজ করেছেন যেখানে আমি পরিচাসক-প্রযোজকের ভূমিকায় ছিলাম। আমার সঙ্গে কথাও হয়েছিল। বিতর্ক থাকতেই পারে, তবে সেটা নিয়ে কথা বলা বাধ্যতামূলক নয়। বরং অবসর সময়ে গসিপের জন্যই শ্রেয়।"
আরও পড়ুন:
পর্দার 'উমরাওজান' তাঁর আত্মজীবনী 'রেখা: দ্য আনটোল্ড স্টোরি'তে বিতর্কিত চুম্বন দৃশ্যের উল্লেখ করেছিলেন। সেখানে উজ্জ্বল হরফে লেখা আছে, এই দৃশ্যের শুটিংয়ের সময় বিনা অনুমতিতেই বিশ্বজিৎ তাঁর ঠোঁটে ঠোঁট রাখেন। তাঁর বারণ উপেক্ষা করে প্রায় পাঁচ মিনিট রেখাকে জাপটে রেখেছিলেন বিশ্বজিৎ। অভিযোগ, সেটে উপস্থিত কয়েকজন সদস্য সেই ঘটনায উপভোগ করেছিলেন। কিন্তু, তিনি আতঙ্কিত হয়ে পড়েন। যদিও বিশ্বজিৎ বারবার দাবি করেছেন, অযথা রং চড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে।