সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন চরিত্রে নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে ভাঙতে ও নতুন নতুন লুকে ধরা দিতে তাঁর জুরি মেলা ভার। তিনি অভিনেতা রণদীপ হুডা। তাঁর অভিনয়ের কোনও তুলনা হয় না। যে চরিত্রতেই তিনি ধরা দেবেন তাতেই তিনি অসামান্য।
এবারও নতুন হেয়ারস্টাইলে অভিনেতা তাঁর অনুরাগীদের দিলেন বড়সড় চমক। মঙ্গলবার হঠাৎই সোশাল মিডিয়ায় নিজের এক অদ্ভূত লুকের ছবি পোস্ট করেন অভিনেতা রণদীপ হুডা। সেখানে তাঁকে দেখা যাচ্ছে অর্ধেক মাথা কামিয়ে ফেলেছেন তিনি। অর্ধেক মাথায় রয়েছে চুল আর অর্ধেক মাথা টাক। তাতেই রীতিমতো নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তাঁর ক্যাপশনে লেখা, ‘শুধু কফিই ক্লান্তি মেটাতে পারে না। চা-ও ক্লান্তি কাটাতে পারে। আর এই ছবি দেখেই শুরু হয়েছে গুঞ্জন। সকলের ধারণা তাহলে কি আবারও নতুন কোনও চরিত্রে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন রণদীপ? যদিও সেসবকিছু খোলসা করেননি অভিনেতা।
View this post on InstagramAdvertisement
তবে শোনা যাচ্ছে নেটিজেনদের ধারণাই হয়তো সঠিক হতে পারে। কারণ অভিনেতার এই নতুন লুক নতুন এক চরিত্রের জন্যই। যার ট্রায়াল নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর তার জন্যই এমন লুকে রয়েছেন এখনও তিনি। এর আগেও ‘সর্বজিৎ’, ‘স্বতন্ত্র বীর সাভারকর’, ‘ম্যায় অউর চার্লস’ এর মতো ছবিতেও নতুন নতুন চরিত্রে এক্সপেরিমেন্টাল লুকে ধরা দিয়েছিলেন রণদীপ হুডা। আর তাই এবারেও যে সেই ধারাবাহিকতাই অভিনেতা বজায় রাখবেন তাঁর এই লুক দেখে এমনটাই ধারণা করছেন অনুরাগীরা।
সর্বশেষ খবর
-
কৃষ্ণনগরে প্রথম, ‘আয়ুষ্মান ভারতে’ বিনামূল্যে লিগামেন্ট অপারেশন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ রোগীর
-
‘প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ করে খুন করব’, চ্যাটজিপিটিতে পরামর্শ চাইতেই বিরাট ক্ষতি যুবকের
-
সাপেদের প্রতি গভীর টান? ভারতের এই ৫ জঙ্গল সাফারিতে দেখা পাবেন এই রাজকীয় সরীসৃপদের
-
আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুরহস্য লুকিয়ে তারাপীঠ-রামপুরহাটে! মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আর্জি ঋতব্রতর
-
বাংলাদেশের কাছে হারের পর বিরাট জরিমানা অস্ট্রেলিয়ার, কাটা গেল পয়েন্টও! সুবিধা হবে ভারতের?