একে বাংলাদেশের কাছে হার। তারপর আইসিসির শাস্তির মুখে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হেরেছে অজিরা। তারপর ৪২ লক্ষ টাকার জরিমানা হতে পারে প্যাট কামিন্সদের। এখানেই শেষ নয়। এর সঙ্গে পয়েন্টও কাটা হতে পারে অস্ট্রেলিয়ার। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে সমস্যা হতে পারে। কিন্তু প্রশ্ন হল, অস্ট্রেলিয়ার পয়েন্ট কাটা গেলে কি ভারতের সুবিধা হবে?
ডারউইনে বাংলাদেশের কাছে হারের ধাক্কার পর নতুন বিপাকে পড়তে পারে অস্ট্রেলিয়া। টেস্টের দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের মধ্যে পুরো ৯০ ওভার বোলিং করতে পারেনি। ৪ ওভার কম ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম থাকলে ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। অজি ক্রিকেটাররা টেস্ট প্রতি ২০ হাজার ডলার ফি পান। ফলে ৪ ওভার প্রথম একাদশের ১১ জনের প্রত্যেককে ৪ হাজার ডলার করে জরিমানা গুণতে হবে। অর্থাৎ মোট ৪৪ হাজার ডলার জরিমানা হতে পারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ লক্ষ টাকা।
আরও পড়ুন:
সমস্যা এখানেই শেষ নয়। যেহেতু ৪ পয়েন্ট কম ছিল, তাই ৪ পয়েন্ট কাটা হতে পারে। তবে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আবহাওয়া ও বারবার উইকেট পড়ার মতো বিষয় বিবেচনা করবেন। এর আগে ২০২০ সালে মেলবোর্ন টেস্টে স্লো ওভার রেটের জন্য ৪ পয়েন্ট কাটা গিয়েছিল অস্ট্রেলিয়ার। তার ফলেই সেবার ফাইনালে উঠতেই পারেনি তারা।
এই মুহূর্তে ৯ ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৮৪। পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। ৪ পয়েন্ট কাটা গেলে চাপ বাড়বে অজিদের উপর। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ভারত বেশ কিছুটা পিছিয়ে। ৪৮.১৫ পয়েন্ট শতাংশ নিয়ে পঞ্চম স্থানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ১-০ ব্যবধানে জিতলে ১৬ পয়েন্ট পাবে। পয়েন্ট শতাংশ হবে ৫১.৫১। দু’টি ম্যাচই জিতলে হবে ৫৭.৫৮। ফলে অস্ট্রেলিয়ার ‘ভুল’কে কাজে লাগাতে হলে টানা জয় পেতে হবে ভারতকে। তবে বাংলাদেশও টেস্ট জিতে ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে চতুর্থ স্থানে আছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুনে’র চেষ্টা স্ত্রীর, মাকে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
-
সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?