সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যে ঘেরা ভিডিওয় রণবীর সিং (Ranveer Singh), দীপিকা পাড়ুকোন ও রামচারণ। টানটান উত্তেজনায় সাজানো প্রতিটি দৃশ্য। তাতে আবার দক্ষিণী অভিনেত্রী তৃষাও রয়েছেন। হচ্ছেটা কী? এ কী সিনেমা না বিজ্ঞাপন? এই প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া।

সদ্য বাবা হয়েছেন রামচরণ। মেয়েকে নিয়েই ব্যস্ত তিনি। এদিকে রণবীর সিং ব্যস্ত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচারে। দীপিকা ঝুলিতে আবার একদিকে যেমন ‘প্রজেক্ট K’ রয়েছে, অন্যদিকে রয়েছে ‘ফাইটার’। এমন পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে চমকে দেওয়া এই ভিডিও। যাতে তিন তারকাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
[আরও পড়ুন: প্রয়াত ‘গোলমাল’ খ্যাত অভিনেতা হরিশ মাগোন]
“গোপন কথাটি জানতে সঙ্গে থাকুন। বড় খবর হতে চলেছে”, এই ক্যাপশন দিয়েই ভিডিওতি আপলোড করেছেন রণবীর সিং। শুরুতেই দীপিকাকে থানায় দেখা যাচ্ছে। স্বামী নিখোঁজ বলে অভিযোগ জানাচ্ছেন অভিনেত্রী। তারপরই স্পেশ্যাল এজেন্ট হিসেবে রণবীর সিংকে দেখা যাচ্ছে। দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণাণও বেশ চিন্তিত মুখে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে রামচরণকে কারও পিছনে দৌঁড়তে দেখা যাচ্ছে।
View this post on Instagram
এই ভিডিও দেখেই কৌতূহলী নেটিজেনরা। কেউ জানতে চাইছেন কোন সিনেমা? কেউ আবার প্রার্থনা করছেন এটা যেন বিজ্ঞাপন না হয়। প্রায় প্রত্যেকেই তিন তারকাকে একসঙ্গে এক সিনেমায় দেখতে চান। সত্যিই তা হতে চলেছে না এটি নিছকই বিজ্ঞাপন। উল্লেখ্য, রণবীর, দীপিকা, রামচরণ, তৃষা প্রত্যেকেই ‘মিশো’ নামের অনলাইন বিপণির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাই এটি বিজ্ঞাপন হওয়ার সম্ভাবনাই বেশি।
[আরও পড়ুন: চুমুতে ভালবাসার অঙ্গীকার, চার্চে গিয়ে জার্মান প্রেমিকের সঙ্গে বিয়ে বাঙালি অভিনেত্রীর]
সর্বশেষ খবর
-
দিঘায় ভেসে এল রহস্যময় বস্তু! পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য
-
কাজ ঢের, কর্মী কম, ‘আবাস যোজনা’য় সমীক্ষার মেয়াদ ১৫ দিন বাড়ালেন মন্ত্রী দিলীপ
-
মানুষ আর বিড়ালের সম্পর্ক, মার্জার সরণী ধরে
-
‘ঘূর্ণি উইকেটে ওরা হোয়াইটওয়াশ হয়েছে’, ভারতকে ‘খোঁচা’ দিয়েও কাকে ‘ভয়’ শ্রীলঙ্কা অধিনায়কের?
-
ফিল্মি কেরিয়ারে ভাঁটা! ‘ক্রাইম পেট্রল’ সঞ্চালনায় অজয় দেবগন, অনুপের খোঁচা, ‘দর্শক আমাকেই…’