Rashmika Mandanna

শিফনের শাড়িতে স্নিগ্ধ আগুনের আভাস, ‘পুষ্পা’ অভিনেত্রী রশ্মিকার নয়া ছবি ভাইরাল

শিগগিরি রুপোলি পর্দায় অমিতাভের সঙ্গেও দেখা যাবে তাঁকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২১, ১৩:৫৪

options
link
শিফনের শাড়িতে স্নিগ্ধ আগুনের আভাস, ‘পুষ্পা’ অভিনেত্রী রশ্মিকার নয়া ছবি ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ‘ন্যাশনাল ক্রাশ’। ‘পুষ্পা দ্য রাইজ’ ছবি ব্লকবাস্টার হওয়ার পরে আরও একধাপ চড়েছে রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) জনপ্রিয়তার পারদ। আল্লু অর্জুনের (Allu Arjun) সঙ্গে তাঁর কেমিস্ট্রি ঝড় তুলেছে দেশজুড়ে। এর মধ্যেই নেট দুনিয়ায় নতুন করে উষ্ণতা ছড়ালেন নায়িকা। বড়দিনে তাঁর শেয়ার করা ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

ছবিতে কালো শিফনের শাড়ি আর নুডলস স্ট্র্যাপ ব্লাউজ পরতে দেখা গিয়েছে রশ্মিকাকে। কোনও ওয়েস্টার্ন আউটফিট নয়, শাড়ি-ব্লাউজেই নিজের হট অবতারকে তুলে ধরেছেন তিনি। সেই সঙ্গে প্রসাধনীর নিয়ন্ত্রিত ব্যবহার তাঁকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কানে ঝোলা দুল, ব্যাঙ্গেল, আংটি, চোখে রুপোলি টিপ এবং অবশ্যই চোখের কাজলের মায়ায় আলো-আঁধারি ছবিগুলিতে তিনি যেন সত্য়িই অনন্যা। শরীরী বিভঙ্গে কার্যত যেন এক স্নিগ্ধ আগুনের আভাস ছবিগুলি জুড়ে। ইনস্টাগ্রাম ও টুইটারে ছবিগুলি শেয়ার করার পরই মুহূর্তে ভাইরাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

Advertisement

[আরও পড়ুন: মধ্যরাতে সাপের কামড়, হাসপাতালে ভরতি সলমন খান]

২০১৬ সালে কন্নড় ছবি ‘কিরিক পার্টি’তে অভিষেক। এই কয়েক বছরেই দ্রুত সামনের সারিতে উঠে এসেছেন রশ্মিকা। কার্যত দক্ষিণী এই নায়িকার ঝড়ে যেন বা বেসামাল দীপিকা, ক্যাটরিনাদের জনপ্রিয়তাও। শিগগিরি বলিউডেও পা রাখবেন তিনি। ‘মিশন মজনু’ ছবিতে তাঁকে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে। এদিকে ‘গুডবাই’ল ছবিতে খোদ বিগ বি-র সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রশ্মিকা।

সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় ‘পুষ্পা’র নায়িকা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা পেরিয়েছে আড়াই কোটি। তাঁর নতুন নতুন পোস্টের অপেক্ষায় থাকেন নেটিজেনরা। এই নতুন ছবিগুলির দ্রুত ভাইরাল হওয়া যেন তারই ইঙ্গিত।

এদিকে এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা’। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ কিংবা ‘৮৩’র মতো ছবির সঙ্গে জোর টক্কর দিয়ে দেশজুড়ে দুর্দান্ত ব্যবসা করছে ছবিটি। ছবি ঘিরে অবশ্য বিতর্কও ঘনিয়েছে। ছবিতে আল্লু অর্জুনের রশ্মিকার স্তন স্পর্শের দৃশ্যটি নিয়ে প্রতিবাদ জানান ভক্তরা। শেষ পর্যন্ত ছবি থেকে বাদ দেওয়া হয়েছে দৃশ্যটি।

[আরও পড়ুন: ‘৮৩’ দেখতে এসে ভিড়ের গুঁতোয় আহত বৃদ্ধ, তড়িঘড়ি ক্ষমা চাইলেন রণবীর সিং]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.