সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে ফের বিয়ের সানাই। রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভগনানির পর এবার নাকি ‘ডাঙ্কি’ শাহরুখের মান্নু অর্থাৎ তাপসী পান্নুর (Taapsee Pannu) পালা। শোনা যাচ্ছে, ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী। উদয়পুরে হবে ‘ফিউশন ওয়েডিং’।

কী এই ‘ফিউশন ওয়েডিং’? পাঞ্জাবি পরিবারের মেয়ে তাপসী। আর ম্যাথিয়াস ডেনমার্কের বাসিন্দা। ফলে বিয়েতে পাঞ্জাবি রীতি যেমন মানা হবে, তেমনই থাকবে খ্রিস্টান নিয়মের ছোঁয়া। দুই সংস্কৃতির মেলবন্ধন ঘটবে এই এলাহি আয়োজনে। সেই কারণেই এই থিমকে বলা হচ্ছে ‘ফিউশন ওয়েডিং’। সূত্রের খবর মানলে, বিয়েতে দুই পরিবারের কাছের মানুষরাই উপস্থিত থাকবেন। বলিউডের তেমন কাউকে দেখা যাবে না। কারণ তাপসী ও ম্যাথিয়াস ঘরোয়াভাবেই বিয়েটা সারতে চাইছেন।
[আরও পড়ুন: অনামিকায় আংটি, সোহিনীর সঙ্গে বাগদান সেরেছেন? জবাব দিলেন শোভন]
খেলা আর বিনোদুনিয়ার তারকাদের ঘর বাঁধার গল্প এখন আর নতুন কিছু নয়। শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি, যুবরাজ সিং-হেজেল কিচ, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে জাহির খান-সাগরিকা ঘাটগে — উদাহরণ একাধিক। সেই তালিকাতেই হয়তো এবার যুক্ত হতে চলেছে তাপসী আর ম্যাথিয়াসের নাম।

বহুদিন ধরেই তাপসী-ম্যাথিয়াসের প্রেমের গুঞ্জন শোনা যায়। প্রকাশ্যে এ বিষয়ে কেউ কখনও কিছু বলেননি। কিন্তু সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি একাধিকবার তাঁদের প্রেমের সাক্ষ্য দিয়েছে। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে একটি দলের মালকিন তাপসী। সেই সূত্রেই নাকি বোয়ের সঙ্গে তাঁর আলাপ। বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বেশি সময় লাগেনি। এবার বিয়ের পালা? সূত্রের খবর মানলে, মার্চেই বিয়ে সারছেন বলিউড অভিনেত্রী ও ব্যাডমিন্টন তারকা।
[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]
সর্বশেষ খবর
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!
-
‘কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলে ওরা ল্যাম্পপোস্ট’, কালীঘাট বনাম ঋতব্রত দ্বন্দ্বে খোঁচা শুভেন্দুর
-
৪০ বছর ড্রয়ারবন্দি ছিল হাড়! অবশেষে অ্যান্টার্কটিকায় সন্ধান মিলল ডাইনোসরের