সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মা হলেন জনপ্রিয় পপতারকা রিহানা। খবর অনুযায়ী, কয়েকদিন আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গায়িকা। সন্তানের জন্মের সময় রিহানার পাশে ছিলেন প্রেমিক ও জনপ্রিয় র্যাপার এসাপ রকি। সূত্রের খবর সন্তান ও রিয়ানা দুজনেই সুস্থ রয়েছেন। তবে মা হওয়ার খবর এখনও নিজে থেকে শেয়ার করেননি পপতারকা।
আরও পড়ুন: ‘খুনের বিচার চাই’, যাদবপুর পড়ুয়ার মৃত্যুতে পিটিশন দাখিল করে জমায়েতের ডাক ঋতুপর্ণার]
গুঞ্জনে রয়েছে, দ্বিতীয় সন্তানের জন্মের আগেই এসাপ রকির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চেয়েছিলেন রিয়ানা। নিজের জন্মস্থান বার্বাডোজে রকির সঙ্গে বিয়ে করতে চান পপ তারকা, চলতি বছরে লস অ্যাঞ্জেলেসে আইনি মতে বিয়ের পরেই নাকি বার্বাডোজ়ে জমকালো বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছেন যুগলের। তবে তার আগেই সন্তানের জন্ম হওয়ায় হয়তো বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে।
২০২০ সাল থেকে র্যাপার এসাপ রকির সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়ানা। ২০২২ সালের ১৩ মে ভূমিষ্ঠ হয় যুগলের প্রথম সন্তান।
[আরও পড়ুন: অ্যাকশন দৃশ্য করতে দিয়ে বিপত্তি, শুটিং ফ্লোরে আহত বরুণ ধাওয়ান ]
সর্বশেষ খবর
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি
-
আর জি করে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারে, অবস্থা সংকটজনক ছিল দাবি হাসপাতালের
-
‘মহিলা’দের ইভেন্টে পদকজয় দুই ‘পুরুষে’র, ঐতিহাসিক টেস্টজয়ের দিনই কলঙ্ক বাংলাদেশের
-
ভব্য’ স্কিমে ফিরছে হারানো গৌরব! আসানসোলের বন্ধ ঢাকেশ্বরী কটন মিল ঘিরে নতুন আশার আলো