সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৩ দিনেই করোনামুক্ত হওয়ার খবর জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। মঙ্গলবার থেকেই কাজে ফিরছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের হাসি মুখের ছবি পোস্ট করে এখবর জানালেন অভিনেত্রী।

View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: COVID-19: গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ কমল সাড়ে ৬ শতাংশ, উদ্বেগজনক এই ৫ রাজ্যের করোনা গ্রাফ]
উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার কোভিড ১৯ ভাইরাসকে হারালেন ঋতুপর্ণা। এর আগে গত বছরের মার্চ মাসে তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। সেবারই সুস্থ হয়েই কাজে ফিরেছিলেন অভিনেত্রী।
সারা বিশ্বের করোনাগ্রাফ উদ্বেগজনক। পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। গত কয়েকদিনে একাধিক টলিউড তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। এখনও আইসোলেশনে রয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঘরবন্দি শ্রীলেখা মিত্র, রুদ্রনীল ঘোষ, ঋদ্ধি সেনের মতো তারকারা।
অবশ্য ঋতুপর্ণার মতোই দ্রুত করোনামুক্ত হয়েছেন দেব (Dev)। মাত্র চার দিনেই কোভিডকে (COVID-19) হার মানিয়েছেন অভিনেতা সাংসদ। অন্যদিকে রুক্মিণী মৈত্র রয়েছেন কোয়ারেন্টাইনে। স্বামী নীলাঞ্জনের সঙ্গে হোম আইসোলেশনে রয়েছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করে চলেছেন।
[আরও পড়ুন: ‘গুলি করে খুলি ওড়াব’, বালিগঞ্জ গুলি কাণ্ডে ‘দায় স্বীকার’ করে হুমকি মাফিয়াদের, তদন্তে লালবাজার]
সর্বশেষ খবর
-
মহরমের পর নজরে রথযাত্রা, কোনও অশান্তি বরদাস্ত নয়, ম্যাপিং শুরুর নির্দেশ সিপির
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?