সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে হয়তো টলিউডের সবচেয়ে ব্যস্ত নায়িকা হলেন রুক্মিণী মৈত্র। হাতে তাঁর পর পর ছবি। শেষ করেছেন ‘নটী বিনোদিনী’র শুটিং। শেষ করেছেন দেবের সঙ্গে ‘ব্যোমকেশ’ ছবির শুটিংও। অন্য়দিকে, সৃজিতের ছবিতে দেবের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী, সে খবরও এখন সবার জানা। তারই মাঝে দেব নয়, বরং টলিউডের আরেক সুপারস্টার জিতের সঙ্গে জুটি বেঁধে বুমেরাং ছবির শুটিং শুরু করে ফেললেন রুক্মিণী। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবিও।
View this post on InstagramAdvertisement
প্রসঙ্গত, খবর অনুযায়ী, জিতের নতুন ছবি ‘বুমেরাং’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিৎ নয়, থাকছেন অভিনেতা সত্যম রায়চৌধুরী। আর এই ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু।
[আরও পড়ুন: ‘যাঁরা আমাকে কটাক্ষ-সমালোচনা করেন, তাঁদের…’, ট্রোলারদের চ্যালেঞ্জ ব্যোমকেশ দেবের!]
দেবচন্দ্রিমা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”পুরো ব্যাপারটাই এখন প্রাথমিকস্তরে রয়েছে। এখনও পর্যন্ত ছবির চিত্রনাট্য় হাতে পায়নি। তবে যতটুকু জানি আমার চরিত্রটা বেশ মজাদার ও ছটফটে একটি মেয়ের।”
‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’র মতো ধারাবাহিক থেকে জনপ্রিয় হয়ে ওঠেন দেবচন্দ্রিমা। সম্প্রতি তাঁকে হোমস্টে মার্ডার সিরিজেও দেখা গিয়েছিল। সেই দেবচন্দ্রিমাই এবার টলিউড সুপারস্টার জিতের হাত ধরে এবার সিনেপর্দায় আসতে চলেছেন।
[আরও পড়ুন: ‘গোলেমালে পিরিত কইরো না’, হিন্দি ছবিতে বাংলার লোকগান, একতারা হাতে জেনেলিয়া]
সর্বশেষ খবর
-
ফের জেলেই ঠাঁই, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর শাহবাজ সরকারের নির্দেশে কারাগারে ইমরান
-
যুবভারতীতে জোড়া ধামাকা, ব্রাজিলের পর কলকাতায় খেলবে আর্জেন্টিনাকে ‘বেগ দেওয়া’ কেপ ভার্দে!
-
‘হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে…’, ‘বন্দে মাতরম’ মন্তব্যে শর্মিলাকে কটাক্ষ কঙ্গনার
-
সাতসকালে বাড়ির বাইরে পড়ে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ! নেপথ্যে জমি বিবাদ?
-
হাতে সময় দু’সপ্তাহ, আদৌ বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল? বড়সড় ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি