সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সুলতান তিনি। একবার ‘কমিটমেন্ট’ দিয়ে ফেললে আর কারও কথার তোয়াক্কা করেন না। বিশেষ করে যে ‘কমিটমেন্ট’ অনুরাগীদের কাছে করেন। সেই প্রথার অন্যথা হল না। নিজের ইদ রিলিজ ঘোষণা করে দিলেন সলমন খান (Salman Khan)।
‘রাধে’ (Radhe) হয়েই বক্স অফিসে ফিরছেন ভাইজান। ১৩ মে মুক্তি পাবে ছবিটি। নতুন পোস্টার শেয়ার করে জানালেন সেকথা। ক্যাপশনে লিখেছেন, “ইদের কমিটমেন্ট করেছিলাম। ইদেই আসব কারণ একবার যদি আমি কমিটমেন্ট করে দিই…”। বাকি কথা পূরণ করার দায়িত্ব অনুরাগীদেরই দিয়েছেন সলমন।
Eid ka commitment tha, Eid par hi aayenge kyun ki ek baar jo maine…….#RadheOn13thMay #2MonthsToRadhe@bindasbhidu @DishPatani @RandeepHooda @PDdancing @SKFilmsOfficial @ZeeStudios_ @SohailKhan @atulreellife @ReelLifeProdn @ZeeMusicCompany pic.twitter.com/mvBxUJPSFp
Advertisement— Salman Khan (@BeingSalmanKhan) March 13, 2021
[আরও পড়ুন: কেমন হল প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘শ্লীলতাহানির পরে’? পড়ুন ফিল্ম রিভিউ ]
ইদ মানেই সলমনের ছবি মুক্তি। বিগত কয়েক বছর ধরে তেমনটাই হয়ে আসছে। যদিও ২০২০ সালে তা সম্ভব হয়নি অতিমারীর কারণে। অবশ্য সেই সময়ই ভাইজান কথা দিয়েছিলেন, আগামী বছরের ইদে (Eid 2021) বক্স অফিসে স্বমহিমায় ফিরবেন তিনি। সেই কথা রাখলেন শনিবার। জানিয়ে দিলেন ‘রাধে’র মুক্তির তারিখ।
করোনা (Corona Virus) কালে বেশিরভাগ সময় পানভেলের ফার্ম হাউসে কাটিয়েছিলেন সলমন। মুম্বই ফিরে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর শুটিং শুরু করেছিলেন। তার পাশাপাশিই চালিয়ে যাচ্ছিলেন ‘রাধে’র কাজ। মুম্বই সংলগ্ন কারজাত (Karjat) এলাকার এন ডি স্টুডিওজে (ND Studios) সুরক্ষা বিধি মেনেই হয় শুটিং। করোনা (COVID-19) পরীক্ষা করেই শুটিংয়ে যোগ দিয়েছিলেন কলাকুশলী এবং অভিনেতা-অভিনেত্রীরা। প্রভু দেবার (Prabhu Deva) পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সলমন। সঙ্গে রয়েছেন দিশা পাটানি (Disha Patani), রণদীপ হুডা, জ্যাকি শ্রফ।
[আরও পড়ুন: ফের বিপাকে কঙ্গনা! ‘মণিকর্নিকা’র গল্প চুরি করার অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে ]
সর্বশেষ খবর
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন