সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনায় সিলমোহর। ২৪ ডিসেম্বর দ্বিতীয়বার ছাদনাতলায় বসলেন আরবাজ খান (Arbaaz Khan Wedding)। পাত্রী বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খান। রবিবার দুই পরিবারের একেবারে ঘনিষ্ঠদের সাক্ষী রেখেই এক হল চার হাত। ভাইয়ের বিয়ে আর ভাইজান হাজির থাকবেন না? এও আবার হয় নাকি!
নতুন বউদিকে পরিবারে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন সলমন খান। দেখা গেল, ছোটভাই সোহেল খানকেও। বড়দিনের আগের রাতেই সলমন-আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল বিয়ের আসর। বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজ-মালাইকার সন্তান আরহানও। নতুন মায়ের সঙ্গে হাসিমুখে পোজ দিয়ে ছবিও তুলতে গেল তাঁকে। আরবাজের পরনে ফ্লোরাল ব্লেজার। কনে সুরা খান বেছে নিয়েছিলেন প্যাস্টেল শেডের রং মিলান্তি লেহেঙ্গা। ওড়না দিয়েই মাথায় ঘোমটা টেনে দেখা গেল আরবাজের নতুন বউকে।
[আরও পড়ুন: ৩০০ কোটির দুয়ারে ‘সালার’, ২ দিনেই তেইশের বক্স অফিসের সব রেকর্ড গুঁড়িয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস]
View this post on InstagramAdvertisement
মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙন… তিক্ত অতীত ভুলে রবিবাসরীয় সন্ধেয় দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন আরবাজ খান (Arbaaz Khan)। দিন দুয়েক আগেই জল্পনার সূত্রপাত হয়েছিল! জানা গিয়েছিল, বড়দিনের আগের দিনই সলমন খানের পরিবারে বিয়ে। ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও তাই সাজসাজ রব ছিল! ‘পাটনা শুক্লা’ নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরা খানের সঙ্গে আলাপ হয় আরবাজ খানের। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। এবার শুভ পরিণয়।
[আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে শাহরুখের ‘ডাঙ্কি’, করমুক্ত করার দাবি ভক্তদের]
সর্বশেষ খবর
-
নিয়োগ দুর্নীতির তদন্ত শেষের পথে! হাই কোর্টে ১২ সদস্যের সিট ভাঙার আর্জি সিবিআইয়ের
-
মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসতে চাপ! মার্কিন প্রেস সচিব পদে ইস্তফা ক্যারোলিনের, ক্ষুব্ধ ট্রাম্পের উপর?
-
‘মুখ খুললেই মিম, বউ বলেছে চুপ থাকো’, মৌনব্রত ভেঙে কী জানালেন রবি কিষেণ?
-
স্বপ্ন ছিল পাক সেনায় যোগের! সুযোগ না পেয়ে আইএসআই চর রানা রউফ
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের