Salman Khan Eid

ফিরল গ্যালাক্সির জৌলুস, বাবা সেলিম খানকে নিয়ে ইদে দর্শন দিলেন ‘সুলতান’ সলমন

দিন কয়েক বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে লড়াইয়ের পর অবেশেষে বাড়িতে ফিরেছেন সেলিম খান। সেলিমের প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই চলতিবারের ইদ খান পরিবারের কাছে আরও স্পেশাল হয়ে উঠেছে। বান্দ্রার গ্যালাক্সির বাইরে জনসুনামি। বারান্দায় সপরিবারে সলমন। ভাইরাল ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৯:৩৪

options
link
ফিরল গ্যালাক্সির জৌলুস, বাবা সেলিম খানকে নিয়ে ইদে দর্শন দিলেন ‘সুলতান’ সলমন
ইদে বাবা সেলিম খানকে নিয়ে গ্যালাক্সির বারান্দায় সলমন খান। ছবি- ইনস্টাগ্রাম

ফি বছর ইদ মানেই মন্নত কিংবা গ্যালাক্সির সিংহদুয়ারে জনঅরণ্য। যদিও চলতিবারে শাহরুখহীন মন্নত, তবে গ্যালাক্সির দরবারে চেনা ছন্দে ক্যামেরার সামনে ধরা দিলেন সলমন খান। উপরি পাওনা, সেলিম খানের দর্শন। সম্প্রতি প্রবীণ চিত্রনাট্যকারের ভেন্টিলেশনে থাকার কথা জানা গিয়েছিল। তবে দিন কয়েক বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে লড়াইয়ের পর অবেশেষে বাড়িতে ফিরেছেন সেলিম খান। তাঁর প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই চলতিবারের ইদ খান পরিবারের কাছে আরও স্পেশাল হয়ে উঠেছে। আর সেই প্রেক্ষিতেই উদ্বিগ্ন অনুরাগীদের আশ্বস্ত করতে বাবাকে নিয়েই গ্যালাক্সির বারান্দায় দেখা দিলেন ‘সুলতান’। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উল্লাস।

Advertisement

ছেলে সলমনের হাত ধরে হুইল চেয়ারে বসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় এলেন সেলিম খান। চিরাচরিত ভঙ্গিতে চুমু ছুঁড়ে ‘আদাব-নমস্কারে’ লাইমলাইট কাড়লেন ভাইজানও। আর একফ্রেমে গোটা খান পরিবারকে দেখে অনুরাগীদের উল্লাস, ‘এবার ইদের ষোলো কলা পূর্ণ হল।’ 

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, পরিবার বেষ্টিত হয়ে ইদের আমেজ উপভোগ করছেন সেলিম খান। সম্প্রতি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন নবতিপর চিত্রনাট্যকার। তবে ইদের আগেই সেলিমের বাড়িতে ফেরার কথা শোনা গেলেও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছিল মায়ানগরীর সেলেবপাড়াতেও। এবার ইদের দর্শনেই সব কৌতূহলের অবসান। ছেলে সলমনের হাত ধরে হুইল চেয়ারে বসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় এলেন। আর এসেই উপস্থিত অনুরাগীকুলের উদ্দেশে হাত নাড়তে দেখা গেল সেলিম খানকে। পাশেই সন্তানদের নিয়ে দাঁড়িয়ে আরবাজ খান, সোহেল খানরা, আলভিরা, অর্পিতারা। দেখা গেল, সলমনের মা সালমা খানকেও। চিরাচরিত ভঙ্গিতে চুমু ছুঁড়ে ‘আদাব-নমস্কারে’ লাইমলাইট কাড়লেন ভাইজান। আর একফ্রেমে গোটা খান পরিবারকে দেখেই অনুরাগীদের উল্লাস, ‘এবার ইদের ষোলো কলা পূর্ণ হল।’ 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

Advertisement

ফেব্রুয়ারি মাসেই মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেলিম খান। বাবার অসুস্থতার খবর পেয়ে শুটিং ফেলে ছুটে গিয়েছিলেন সলমন। সেসময়ে ভাইজানকে শুকনো মুখ দেখে উদ্বেগের সৃষ্টি হয় বিটাউনেও। তবে ইদে আদ্যন্ত ‘ফ্যামিলি ম্যান’ মুডে ধরা দিয়ে অনুরাগীদের মুখে হাসি ফোটালেন সলমন খান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.