শুটিং করতে গিয়ে তারকাদের দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা নতুন নয়। দিন কয়েক আগেই কবীর খানের সিনেমায় মারকাটারি অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন কার্তিক আরিয়ান। দিন কয়েকের মধ্যেই অভিনেতার অস্ত্রোপচার হওয়ার কথা। তবে এবার সলমন খানের মেগাবাজেট দক্ষিণী সিনেমার শুটিং ফ্লোরে যা ঘটল, তাতে অবাক হতে হয়! হাড়হিম অ্যাকশন দৃশ্যের শুটিং করতে হয় আচমকাই হদরোগে আক্রান্ত হন ভাইজানের বডি-ডাবল। তারপর? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজেই মাঠে নামেন ভাইজান।
আরও পড়ুন:
শুটিং চলাকালীন সলমনের বডি-ডবল অর্থাৎ স্টান্ট পারফর্মার আচমকা হৃদরোগে আক্রান্ত হন। হঠাৎ ফ্লোরে এমন ঘটনা ঘটায় সাময়িকভাবে বন্ধ থাকে শুটিং। পরিচালক, নির্মাতারাও চিন্তায় পড়েন ভাইজানের অ্যাকশন দৃশ্য নিয়ে। ঠিক এমন সময়েই এগিয়ে আসেন সলমন খোদ।
সম্প্রতি নয়নতারার সঙ্গে জুটি বেঁধে তেলেগু প্রযোজক দিল রাজুর সিনেমার শুটিং শুরু করেছেন সলমন খান। নির্মাতারা এই অ্যাকশন ড্রামার নাম রেখেছেন ‘মনস্টার’। সিনেমার নামেই স্পষ্ট যে চিত্রনাট্য মারকাটারি অ্যাকশনে ঠাসা। আর সেই সিনেমার সেটেই ঘটে গেল বিপত্তি! বলিউড মাধ্যম সূত্রে খবর, শুটিং চলাকালীন সলমনের বডি-ডবল অর্থাৎ স্টান্ট পারফর্মার আচমকা হৃদরোগে আক্রান্ত হন। হঠাৎ ফ্লোরে এমন ঘটনা ঘটায় সাময়িকভাবে বন্ধ থাকে শুটিং। পরিচালক, নির্মাতারাও চিন্তায় পড়েন ভাইজানের অ্যাকশন দৃশ্য নিয়ে। ঠিক এমন সময়েই এগিয়ে আসেন সলমন খোদ। সিনেমার কাজ যাতে কোনওভাবেই না থামে তার জন্য নিজেই সেসব হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স শুট করার সিদ্ধান্ত নেন তিনি। খবর, ছবিতে একাধিক ঝুঁকিপূর্ণ দৃশ্য রয়েছে। বডি-ডবল না থাকায় ভাইজান নিজেই সেসব দৃশ্যে অভিনয় করবেন। ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, “সলমন বর্তমানে পুরোদস্তুর হ্যান্ডস-অন মুডে রয়েছেন। তিনি কোনওভাবেই চান না শুটিংয়ের শিডিউল পিছিয়ে যাক। তাই সেটে নিরাপত্তা আরও কড়াকড়ি করার পাশাপাশি বাড়তি স্টান্ট টিমও আনা হয়েছে।”

প্রসঙ্গত, ২০২৭ সালের ইদে মুক্তি পাবে সলমন-নয়নতারার ‘মনস্টার’। অতঃপর ফের একবার অ্যাকশন অবতারে ইদের পর্দা কাঁপাবেন ভাইজান। সিনেমার পরিচালনায় ভামশি পেডপাল্লিষ। প্রসঙ্গত, তেলুগু ও বেশ কিছু তামিল হিট ছবির জন্য পরিচিত পরিচালক ভামশি। এবার সলমনের সঙ্গে জুটি বেঁধে ইদ স্পেশাল ছবিতে কী ধামাকা করবেন সেই আশায় দিন গুনছেন ভক্তরা। শোনা গেল, সলমনের আসন্ন অ্যাকশন ছবিতে থাকবে ভিএফএক্স ম্যাজিকও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব