সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি সলমন দাবাং খান। তাঁর বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের পরেও, ঘরের ভিতর ভয় পেয়ে বসে নেই তিনি। বরং এই ঘটনার ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরই বুক চিতিয়ে বাড়ির বাইরে বেরিয়েছেন। আর এবার শোনা যাচ্ছে, ‘সিকন্দর’ ছবির জন্য ধীরে ধীরে প্রস্তুতি শুরু করছেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই নাকি শুরু হবে সলমন এই নতুন ছবির শুটিং। খবর অনুযায়ী, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই শুটিং করবেন সলমন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘সিকন্দর’ ছবির শুটিংয়ের সময় সলমনের জন্য অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। শুধু তাই নয়, বিদেশের মাটিতেই নাকি এই ছবির পুরো শুটিং হবে। তবে কোন দেশে, তা এখনও ফাঁস করতে চায়নি ছবির টিম। ২০২৫-এর ইদে মুক্তি পাবে সলমনের ‘সিকন্দর’।
প্রসঙ্গত, সলমনের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ভুজ পুলিশ। তারা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি। এই পরিস্থিতিতে মঙ্গলবার সলমনের বাড়ি যান শিণ্ডে। তাঁকে স্বাগত জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন খোদ সলমন। শিণ্ডের সঙ্গে করমর্দন করেন সলমন, সলমনের বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম, রাজনীতিক বাবা সিদ্দিকি ও তাঁর পুত্র জিশান। পরে শিণ্ডে আশ্বস্ত করেন সলমনকে।
[আরও পড়ুন: রাজ কুন্দ্রার প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED, ঘরছাড়া শিল্পা শেট্টি, চরম দুঃসময়!]
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ”আমি সলমনকে বলেছি সরকার আপনার সঙ্গে রয়েছে। দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা এই মামলার একেবারে মূল পর্যন্ত পৌঁছব। কেউ রেহাই পাবে না। কোনও গ্যাং কিংবা গ্যাংওয়ার বরদাস্ত করা হবে না। আমরা তা হতেই দেব না। আমরা বিষ্ণোইকে খতম করে দেব।”
[আরও পড়ুন: বলিউডের ‘বস লেডি’! বিশ্বের প্রভাবশালীদের তালিকায় আলিয়া ভাট, স্বামী রণবীরকেও টেক্কা!]
সর্বশেষ খবর
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত