কথায় বলে, কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। দেরিতে হলেও সেটা সম্ভবত বুঝতে পারছে আইসিসি। অতিরিক্ত দ্বিপাক্ষিক সিরিজ এবং প্রতিদ্বন্দ্বীহীন একপেশে ম্যাচ যে ক্রিকেটের ক্ষতি করছে সেটা এবার মেনে নিলেন আইসিসির সিইও সংযোগ গুপ্তা। আইসিসি চেয়ারম্যান জয় শাহর বিশ্বস্ত সহকারী সংযোগ বলছেন, ‘দর্শকদের আগ্রহ বাড়াতে একাধিক ভাবনা রয়েছে আইসিসির। যখন তখন দ্বিপাক্ষিক সিরিজ আর নয়। চাইলেই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ভাবনা থেকে আমাদের সরে আসতে হবে।”
সংযোগ সাফ বলে দিচ্ছেন, আপাতত আইসিসির ফোকাস টি-২০। টেস্ট ও একদিনের ক্রিকেট যে সংকটে সেটাও মেনেছেন তিনি। তাঁর সাফ কথা, একদিনের ক্রিকেটকে বেঁচে থাকতে হলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতার উপর জোর দিতে হবে।
আরও পড়ুন:
সংযোগ গুপ্তা মেনে নিচ্ছেন দ্বিপাক্ষিক সিরিজ ক্রিকেটকে বাঁচাতে পারবে না। দর্শকদের আগ্রহ ফেরাতে অন্যরকম ভাবনা রয়েছে আইসিসির। সংযোগ বলেন, “যখন-তখন চাইলেই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যাবে না। কারণ প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ক্রিকেট বাঁচবে না।’ তাঁর কথায়, ক্রিকেটে আর্থিক বিনিয়োগ বাড়ানোর জন্য দর্শকদের উৎসাহ দরকার। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের প্রতি উৎসাহ কমছে।
সংযোগ সাফ বলে দিচ্ছেন, আপাতত আইসিসির ফোকাস টি-২০। টেস্ট ও একদিনের ক্রিকেট যে সংকটে সেটাও মেনেছেন তিনি। তাঁর সাফ কথা, একদিনের ক্রিকেটকে বেঁচে থাকতে হলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতার উপর জোর দিতে হবে। এক দিনের বিশ্বকাপের মতো বহুদেশীয় প্রতিযোগিতার সংখ্যা বাড়াতে হবে। আরও বেশি দেশকে অংশ নিতে হবে। নাহলে একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ ভালো নয়। টেস্টের ক্ষেত্রে সংযোগের বক্তব্য, “লাল বলের ক্রিকেটের একটা ঐতিহ্য আছে। যে ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে। লাল বলের ক্রিকেট যেন বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায়, সেটা আমাদের ভাবতে হবে। এখানেও প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর প্রয়োজন।”
তবে আপাতত আইসিসির ফোকাস যে শুধু টি-২০ ক্রিকেটে সেটাও স্পষ্ট করে দিয়েছেন আইসিসির সিইও। তিনি বলছেন, “আমাদের প্রাথমিক লক্ষ্য টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নতি। তবে তার মানে এই নয় যে টেস্ট ও একদিনের ক্রিকেটের কথা ভাবছি না।” যেভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মানুষের আগ্রহ বেড়েছে, আগামী দিনে ওয়ানডে-তেও সেই ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বুধেই খুলেছে পোর্টাল! এবার অন্নপূর্ণা যোজনা প্রাপকদের নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
-
সলমনের জয় মানতে পারছেন না ‘কালা হিরণ’ নির্মাতারা, হাই কোর্টের পর এবার সুপ্রিম কোর্টে মামলা
-
আশার আলো, ক্ষমতায় এসেই রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর! হাই কোর্টে বিরাট প্রস্তাব
-
কেনিয়ায় ভয়ংকর দুর্ঘটনা, আছড়ে পড়ল কপ্টার, মৃত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭
-
রাতভর এবিভিপি-বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক