Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Kenya Helicopter Crash

কেনিয়ায় ভয়ংকর দুর্ঘটনা, আছড়ে পড়ল কপ্টার, মৃত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭

কেনিয়ার বিমান পরিবহন মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার সকালে পর্যটকবাহী কপ্টারটি লোইসাবা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণ পরই নাইরোবির উত্তরে সামবুরুর জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় কপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরই কপ্টারটিতে আগুন লেগে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ০৯:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ০৯:১৭

options
link
কেনিয়ায় ভয়ংকর দুর্ঘটনা, আছড়ে পড়ল কপ্টার, মৃত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭ zoom
কেনিয়ায় কপ্টার দুর্ঘটনা। ছবি: এক্স।
Advertisement

কেনিয়ায় ভয়ংকর হেলিকপ্টার দুর্ঘটনা। মৃত্যু হল ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭ জনের। নিহতদের মধ্যে পাঁচ জন মার্কি নাগরিক। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

কেনিয়ার বিমান পরিবহন মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার সকালে পর্যটকবাহী কপ্টারটি লোইসাবা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণ পরই নাইরোবির উত্তরে সামবুরুর জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় কপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরই কপ্টারটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উদ্ধারকারী দল। জানা গিয়েছে, কপ্টারটিতে মোট ৭ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ইকুয়েডরের গোয়েন্দা প্রধানম মিশেল সেনসি-কন্টুগি এবং তাঁর স্ত্রী।

Advertisement

কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। সামবুরু কাউন্টির পুলিশ প্রধান ডেভিড এনকোরোই বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু প্রাথমিকভাবে প্রতিকূল আবহাওয়া এবং আলো না থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়।” উল্লেখ্য, গত মার্চেও পশ্চিম কেনিয়ায় একটি কপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। নিহত হন ছ’জন। তাঁদের মধ্যে ছিলেন কেনিয়ার এক সংসদও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.