মায়ের মন। সন্তান যারই হোক না কেন, কচি গলার কান্না শুনলে মায়ের মন উতলা হয়। আপন-পর বিচার না করেই তখন শিশুদের সামলাতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। সেরকমই এক মমতাময়ী মায়ের উদাহরণ সীতা বাদি। পরিচয়, দেশের মন্ত্রী। কিন্তু ছোট্ট শিশুর কান্না শুনে তিনি এগিয়ে এলেন। কোলে নিয়ে স্তনপান করালেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ঘটনাটি ঘটেছে নেপালের এক হোমে। বিভিন্ন জায়গা থেকে শিশুদের উদ্ধার করে ওই হোমে রাখা হয়। সেখানেই পরিদর্শনে গিয়েছিলেন নেপালের মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিক মন্ত্রী সীতা। অভিযোগ, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে নবজাতকদের। নোংরা বিছানা, মেঝেতে থইথই করছে বৃষ্টির জল-এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই কাঠমান্ডুর ওই হোমটি পরিদর্শনে গিয়েছিলেন সীতা। ওই হোমের অধিকাংশ শিশুই অসুস্থ, এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন:
মন্ত্রী যখন ঘরে ঢুকেছেন, তখনই কেঁদে ওঠে মাত্র ১৭ দিন বয়সি একটি শিশু। খিদের জ্বালায় কাঁদছে একরত্তি, অথচ হোমে স্তন্যদুগ্ধ নেই এক ফোঁটাও। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন সীতা। শিশুকন্যাটিকে কোলে নিয়ে ওই হোমের বিছানাতে বসেই দুধ খাওয়াতে থাকেন। মন্ত্রীর মধ্যেই যেন মায়ের স্নেহ পেয়েছিল একরত্তি। দুধ খাওয়ার পর সীতার কোলেই ঘুমিয়ে পড়ে শিশুটি। মন্ত্রী বললেন, “ওকে যখন কোলে নিলাম, মনে হল ও তো আমার নিজেরই সন্তান। এখন থেকে আমিই ওর মা।” এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
माननीय मन्त्री सीता वादीले बाल संगठनबाट उद्धार गरिएको शिशुलाई स्तनपान गराएर मानवताको उच्चतम् उदाहरण प्रस्तुत गर्नुभएको छ। मन्त्रीज्यूप्रति उच्च सम्मान व्यक्त गर्दछु । #Minister Sita Badi pic.twitter.com/oByS3vLb6L
— PRAKASH KUNWAR (@Kunwarprakash20) July 23, 2026
ওই হোমে ১৫ দিন থেকে ২ বছর পর্যন্ত বয়সের অন্তত ২০টি শিশু রয়েছে। তাদের যেন সঠিক দেখভাল হয়, নির্দেশ দিয়েছেন সীতা। তারপরই হোম ঢেলে সাজানো শুরু হয়েছে। উল্লেখ্য, সীতা নিজেও এমন হোম থেকেই মানুষ হয়েছেন। ১২ বছর বয়সে হোম থেকেই পড়াশোনা করে আজ তিনি নেপালের মন্ত্রী হয়েছেন। যেভাবে ছোট্ট শিশুকে নিজে স্তন্যপান করিয়েছেন সীতা, সেই দেখে কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!