মাস খানেক এক রেলের এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ২ নৃত্যশিল্পী। ভুল করে ভেন্ডারে উঠে পড়ায় তাঁদের চূড়ান্ত হেনস্তা করেন এক টিটিই। তাঁদের একটি ঘরে নিয়ে গিয়ে কুকথা বলেন ওই ‘গুণধর’। বলেন, “একজনকে বিয়ে করব, একজনকে সারারাত নাচাবো।” ঘটনার পরই বনগাঁ জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অবশেষে সোনারপুর থেকে গ্রেপ্তার হলেন সেই টিকিট পরীক্ষক। আজ, বৃহস্পতিবার তাঁকে তোলা হচ্ছে আদালতে।

আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? ঘটনার সূত্রপাত ১৮ জুলাই। রানাঘাটে নাচের স্কুলে যাওয়ার জন্য গোবরডাঙ্গা স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে ওঠেন তাঁরা। ভুল করে তাঁরা ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে পড়েন। বনগাঁ নেমে রানাঘাট লোকালে ওঠার কথা ছিল তাঁদের। বনগাঁ স্টেশনে নামার পর কর্তব্যরত প্রশান্ত নাথ নামে বিড়ার বাসিন্দা এক টিকিট পরীক্ষক তাঁদের আটক করেন। ভেন্ডার কম্পার্টমেন্টে ভ্রমণের অভিযোগে আড়াই হাজার টাকা জরিমানা দাবি করেন। সঙ্গে এত টাকা না থাকায় দুই ছাত্রী ভয়ে তাঁদের মায়েদের ফোন করেন। কিন্তু তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, প্রশান্ত ফোনে তাঁদের অভিভাবকদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এদিকে নাচের ক্লাসে দেরি হওয়ায় শিক্ষিকা ফোন করে বিষয়টি জানতে চাইলে তাঁকেও অশালীন ও আপত্তিকর ভাষায় অপমান করা হয় বলে অভিযোগ।
ওই দুই তরুণী জানান, প্রশান্ত এরপর তাঁদের একটি ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখে। এখানেই শেষ নয়, তাঁদের অত্যন্ত আপত্তিকর কথা বলা হয়। ওই টিটিই নাকি বলেন, “একজনকে বিয়ে করবো আর একজনকে সারারাত নাচাবো৷” এই ঘটনার প্রতিবাদে অভিভাবক এবং নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা বনগাঁ জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। টিকিট পরীক্ষকের শাস্তির দাবিতে শতাধিক নৃত্যশিল্পী টিকিট পরীক্ষকের ছবি হাতে নিয়ে বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভ দেখায়৷ এক মাসের মাথায় বুধবার রাতে সোনারপুর জিআরপি থানা এলাকা থেকে আটক করা হয় প্রশান্তকে। জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বয়স হতে হবে ৪০ এর বেশি, আর ভুঁড়ির মাপ…! ময়দান কাঁপাতে শুরু হচ্ছে ‘গণপতি’ ফুটবল
-
গণশত্রু চিনে নিন, ‘বিশ্ব মশা দিবস’-এর শপথ
-
‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, বন্দে মাতরমে ‘কাঁচি চালানো’ কংগ্রেসকে ‘মুসলিম’ তোপ শাহর
-
চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! জখম কমপক্ষে ৫ শ্রমিক, ঘটনাস্থলে পুলিশ-দমকল
-
ভিড়ে ভরা দার্জিলিং নয়, বর্ষায় গন্তব্য হোক কুয়াশায় ঘেরা অফবিট গুজরাটের সাপুতারা