Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Posta Robbery

মাথায় বন্দুক ঠেকিয়ে ১ কোটিরও বেশি ডাকাতি! হুলস্থুল পোস্তায়, তদন্তে লালবাজারের গোয়েন্দারা

এই ডাকাতির পিছনে গদির কোনও পরিচিত ব‌্যক্তি রয়েছে কি না, তা জানতে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৪:১২

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৪:১২

options
link
মাথায় বন্দুক ঠেকিয়ে ১ কোটিরও বেশি ডাকাতি! হুলস্থুল পোস্তায়, তদন্তে লালবাজারের গোয়েন্দারা zoom
ফাইল ছবি।
Advertisement

পোস্তায় দুঃসাহসিক ডাকাতির (Posta Robbery) অভিযোগ। একেবারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ১ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি করে চম্পট দেয় ডাকাতদল। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পোস্তা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। লালবাজারের গোয়েন্দারাও ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখেন। লালবাজারের এক আধিকারিক জানান, ওই গদির মালিক এবং কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকী এলাকার সিসিটিভি ফুটেজ দেখেও অভিযুক্তদের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

এই ডাকাতির পিছনে গদির কোনও পরিচিত ব‌্যক্তি রয়েছে কি না, তা জানতে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে পোস্তা এলাকার কটন স্ট্রিটে এই ঘটনা ঘটে। সেখানে এক গদির মালিকের অফিসে ডাকাতির অভিযোগ ওঠে। ওই গদির কর্মীদের অভিযোগ, আচমকাই গদিতে হাজির হয় চার যুবক। তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। তাৎপর্যপূর্ণভাবে ওইদিনই গদিতে এক কোটিরও বেশি টাকা এসেছিল। তা রাখা ছিল সিন্দুকে। ওই কর্মীর কথায়, মুখে কাপড় বাঁধা অবস্থায় ডাকাতরা গদির মালিক ও কর্মচারীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। এর পর দু’জন সিন্দুক থেকে ১ কোটি ৩০ লাখ টাকা বের করে নেয়। ওই টাকা একটি ব‌্যাগে করে নিয়ে পালায় তারা। যাওয়ার সময় তারা গুলি চালানোর ভয় দেখিয়ে গদির মালিক ও কর্মচারীদের মুখ বন্ধ করে রাখতে বলে। তারা পালানোর সময়ই কর্মচারীরা চিৎকার করে তাদের পিছু নেয়। এদিকে এলাকার বাসিন্দারা জানান, চিৎকার চেঁচামেচিতে সবাই সতর্ক হয়ে যায়। ডাকাতদলকে ধরতে সবাই মিলে পিছু নেয়। একজনকে হাতেনাতে ধরেও ফেলা হয়। কিন্তু বাকিরা ছিনিয়ে নেয় তাকে।

Advertisement

গদির মালিকের দাবি, দুপুরে ডাকাতরা রেইকি করতে এসেছিল। রাতে ফের ডাকাতি করতে আসে তারাই। এই ডাকাতির পিছনে গদির কোনও পরিচিত ব‌্যক্তি রয়েছে কি না, তা জানতে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ ওই গদিতে যায়। ওই গদি ও এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.