ভারত-নেপাল সীমান্তে পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-র প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ভারত। এর মধ্যেই গত কয়েকদিনে একাধিক পাকচর ধরা পড়েছে রাজ্যে। বিশেষ করে তদন্তকারীদের নজরে এখন দিনহাটা। সেখানেই গত কয়েকদিনে পাক এজেন্ট সন্দেহে বেশ কয়েকজনকে ধরেছে এসটিএফ। শুধু তাই নয়, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়েছে চিনের নজরদারি। এহেন পরিস্থিতিতে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এহেন পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার রাতেই উত্তরবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে একদিকে পাহাড় সমস্যা সমাধানের লক্ষ্যে তাঁর বৈঠক করার কথা রয়েছে। অন্যদিকে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকে শাহ যোগ দেবেন বলে খবর। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধায়ক নোমান রাই বলেন, “আমাদের বলা হয়েছে ২২ আগস্ট বৈঠক রয়েছে। পাহাড় সমস্যা নিয়ে আলোচনা করা হবে।” গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও জানিয়েছেন, তাঁদেরও ডাকা হয়েছে।
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরে পাহাড় সমস্যার সমাধান চাইছেন বিমল গুরুংরা। পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও করেছেন তাঁরা। জানা গিয়েছে, এহেন পরিস্থিতিতে ২২ আগস্ট পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন শাহ। বৈঠকে সাংসদ রাজু বিস্তা, পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা, অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, পাহাড়ের তিন বিধায়ক সোনম লামা, নোম্যান রাই, ভরত ছেত্রী, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সম্পাদক নিরজ জিম্বা সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে বিধায়ক নোমান রাই বলেন, “আমাদের বলা হয়েছে ২২ আগস্ট বৈঠক রয়েছে। পাহাড় সমস্যা নিয়ে আলোচনা করা হবে।” গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও জানিয়েছেন, তাঁদেরও ডাকা হয়েছে।
যদিও তাঁর আগে ২১ আগস্ট বিশাল এক আইনি প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা রয়েছে শাহের। দেশের আধুনিক বিচারব্যবস্থা এবং সম্প্রতি কার্যকর হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ও স্পষ্টভাবে সচেতন করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে এক বিশাল আইনি প্রদর্শনী। সেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সেনা কর্তাদের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। এরপর বিএসএফ ও এসএসবির কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে কাওয়াখালি ময়দানে পৌঁছে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন।
সর্বশেষ খবর
-
আর কিছুক্ষণেই যাদবপুরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এবিভিপির, অভিযানে প্রস্তুত এসএফআইও
-
‘ককরোচ’ বিক্ষোভের জেরে, জেন জি’র মন বুঝতে সব বিশ্ববিদ্যালয়ে মন্ত্রীদের পাঠাবে মোদি সরকার
-
মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে এত মৃত্যু কীভাবে? ফরেনসিকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
-
নিয়ম মেনে চলছে তো! তৃণমূলের ‘আবর্জনা’ সাফাইয়ে ১ মাস ধরে হোটেল-রেস্তরাঁ-মলে চলবে অভিযান
-
‘একজনকে বিয়ে করব, একজনকে সারারাত নাচাবো’, দুই নৃত্যশিল্পীকে কুকথা বলা সেই টিকিট পরীক্ষক গ্রেপ্তার