সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকির অভিযোগ। এমনকী তাঁকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ মুম্বইয়ের সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই। বছর বাইশের ওই তরুণী বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।
গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা ওই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁর দাবি, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি সোশাল মিডিয়া মারফৎ তাঁকে হুমকি দেয় বলেই অভিযোগ। ওই সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ব্লকও করে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও রেহাই পাননি। সম্প্রতি গত ১৬ মার্চ, ই-মেল মারফৎ তাঁকে হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। ওই ই-মেলে তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়। তাতেই রীতিমতো আতঙ্কিত ওই ইনফ্লুয়েন্সার। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ অ্যাঞ্জেল রাই। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ।
অ্য়াঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেন। সোশাল মিডিয়ায় বিপুল জনপ্রিয় তিনি। কমপক্ষে ২৫ লক্ষ ফলোয়ার তাঁর। সম্প্রতি ‘ঘোটালা’ নামে এক ওয়েব সিরিজে কাজ করছেন অ্যাঞ্জেল রাই। তার ট্রেলার মুক্তি হয়েছে সদ্যই। তারপর থেকেই ইনফ্লুয়েন্সার আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেই দাবি। এই হুমকির জেরে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আতঙ্কে দিন কাটাচ্ছেেন অ্যাঞ্জেল রাই।
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও