অঙ্কিতা চক্রবর্তীর পর নাকি এবার পরিচালক দেবালয় ভট্টাচার্যর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছেন সোহিনী সরকার! সোমবার আচমকাই ছড়িয়ে পড়ে এহেন খবর। শোনা যায়, টলিউড পরিচালক নাকি এক পার্টি থেকে বেরনোর সময়ে সোহিনীর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। সেই প্রেক্ষিতেই নায়িকা নাকি আদালতের দ্বারস্থ হতে চলেছেন। আদৌ কি তাই? খবর রটতেই মুখ খুললেন সোহিনীর আপ্তসহায়ক। পরিচালক দেবালয়ও নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন।
আরও পড়ুন:
মে মাসে দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে অঙ্কিতা চক্রবর্তীর আনা শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়েছিল টলিপাড়া। পরিচালককে ‘পারভার্ট ব্রাহ্মণ’ বলে তোপ দেগে বলপূর্বক চুম্বনের মতো একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিনেত্রী।

সোহিনী সরকার বর্তমানে অন্তঃসত্ত্বা। অতঃপর অভিনেত্রীকে নিয়ে এহেন খবর ছড়াতেই উদ্বেগ, কৌতূহলের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ মুখ খুলতে বাধ্য হন ‘ইন্দুবালা ভাতের হোটেল’ পরিচালক। ২০১৮ সালে দেবালয় পরিচালিত ছবি ‘বিদায় ব্যোমকেশ’ -এ অভিনয় করেছিলেন সোহিনী সরকার। সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, “সোহিনী আর আমি খুব ভালো বন্ধু। শুনে তো অবাকই হয়ে গিয়েছিলাম যে ও এরকম বলেছে! আমার মতে, সংবাদমাধ্যমের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত। অনেক কষ্ট করে নিজের জায়গা তৈরি করেছি। এসবের জেরে অনেক ক্ষতি হয়ে যায়। এটা কোথা থেকে করানো হচ্ছে। কেউ করছেন।” দেবালয় ভট্টাচার্যর মতে, ইচ্ছাকৃতভাবে কেউ তাঁর মানহানি করার চেষ্টা করছেন। অন্যদিকে সোহিনী সরকারের আপ্তসহায়ক এই খবরকে সর্বৈব ভুয়ো বলে দাবি করেছেন। তিনি জানান, “সোহিনীর সঙ্গে মোটেই এরকম কিছু হয়নি। দেবালয়ের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিচ্ছেন না অভিনেত্রী বা আদালতে বয়ান দিতেও যাচ্ছেন না।”

গত মে মাসে দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে অঙ্কিতা চক্রবর্তীর আনা শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়েছিল টলিপাড়া। পরিচালককে ‘পারভার্ট ব্রাহ্মণ’ বলে তোপ দেগে বলপূর্বক চুম্বনের মতো একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। এমনকী সেসময়ে সাত দিনের মধ্যে পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলেন অঙ্কিতা। সংশ্লিষ্ট মামলা বর্তমানে বিচারাধীন। এমন আবহেই সোহিনীকে হেনস্তার ভুয়ো খবর ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা
-
অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের