Sonali Bendre

জালিয়াতি করে গরীব কৃষকের জমি আত্মসাৎ! ড্যামেজ কন্ট্রোলে কী বললেন সোনালি বেন্দ্রে?

বেআইনিভাবে জমি অধিগ্রহণের অভিযোগ সোনালি বেন্দ্রে এবং তাঁর স্বামী গোল্ডি বহেলের বিরুদ্ধে। বিবাদ গড়িয়েছে আদালত অবধি। কী বলছেন বলিউড অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৪:৪১

options
link
জালিয়াতি করে গরীব কৃষকের জমি আত্মসাৎ! ড্যামেজ কন্ট্রোলে কী বললেন সোনালি বেন্দ্রে?
গরীব কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালি বেন্দ্রের বিরুদ্ধে। ছবি- সংগৃহীত

জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সোনালি বেন্দ্রের বিরুদ্ধে। বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন পুণের এক কৃষক। তাঁর দাবি, পুণের ওই জমির উপর তাঁদের বংশগত অধিকার রয়েছে। অথচ, বেআইনিভাবে সেই জমি অধিগ্রহণ করে বসে রয়েছেন সোনালি (Sonali Bendre) এবং তাঁর স্বামী গোল্ডি বহেল। এমন অভিযোগ তুলেই সেলেব দম্পতির বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেছেন পুণের ওই কৃষক।

Advertisement
Fraud allegations against Sonali Bendre
সোনালি এবং তাঁর স্বামী গোল্ডি বহেল। ছবি- সংগৃহীত

বিবাদের সূত্রপাত পুণের মাভাল অঞ্চলের ১.২ বিঘা জমি নিয়ে। স্থানীয় কৃষক চন্দ্রকান্ত শিন্ডের দাবি, সোনালী বেন্দ্রে এবং তাঁর স্বামী গোল্ডি বহেল যে জমিটি কিনেছেন সেটি ১৯৫৭ সাল ধরেই তাঁদের পৈতৃক সম্পত্তি। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই বেআইনিভাবে এই জমি কেনেন তারকাদম্পতি। শুধু তাই নয়! আদালতের অভিযোগনামায় উল্লেখ, বিতর্কিত জমিতে বেআইনিভাবে নির্মাণকাজ চালানোর চেষ্টা করেছিলেন সোনালিরা। এবং কৃষকের পরিবারকেও হুমকি দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট মামলায় চন্দ্রকান্ত শিন্ডে সোনালি বেন্দ্রে, গোল্ডি বহেল এবং আরও দু’জন ব্যক্তিকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন বলে জানা গিয়েছে। জালিয়াত মামলায় জড়িয়ে পালটা মুখ খুলেছেন বলিউড অভিনেত্রীও।

Advertisement

শুধুমাত্র টাকা আদায়ের জন্যেই অসততা করে এহেন অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এদিকে অভিনেত্রীর আইনজীবী রাজু শিন্ডের কথায়, ওই কৃষক এর আগেও একাধিকবার বিভিন্ন সরকারি দপ্তরে, বিশেষ করে তহসিলদার এবং মহকুমা শাসকের কাছে আপিল করেছিলেন, কিন্তু আদালত তাঁর সমস্ত আবেদনই খারিজ করে দিয়েছে।

সোনালি বেন্দ্রে পুণের ওই কৃষকের যাবতীয় অভিযোগ নস্যাৎ করে জানিয়েছেন, কোনও সরকারি নথিপত্র কিংবা জমি কেনাবেচার দলিলে তাঁর নামের উল্লেখ নেই। তাই জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এবং শুধুমাত্র টাকা আদায়ের জন্যেই অসততা করে এহেন অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এদিকে অভিনেত্রীর আইনজীবী রাজু শিন্ডের কথায়, ওই কৃষক এর আগেও একাধিকবার বিভিন্ন সরকারি দপ্তরে, বিশেষ করে তহসিলদার এবং মহকুমা শাসকের কাছে আপিল করেছিলেন, কিন্তু আদালত তাঁর সমস্ত আবেদনই খারিজ করে দিয়েছে। সংশ্লিষ্ট মামলার শুনানি ২০ এপ্রিল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.