Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sara Ali Khan

বাচ্চাদের স্কুলের জন্য আন্ধেরির বাংলো খালি করলেন সারা! ‘দিলদরিয়া’ নবাবকন্যা

পশ্চিম আন্ধেরিতে সারা আলি খানের এক পেল্লাই আকৃতির বাংলো রয়েছে। সেই বসত বাড়িই এবার খালি করে দিলেন স্কুলের পঠনপাঠনের জন্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৪:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৪:৩৬

options
link
বাচ্চাদের স্কুলের জন্য আন্ধেরির বাংলো খালি করলেন সারা! ‘দিলদরিয়া’ নবাবকন্যা zoom
জীবনসঙ্গী খোঁজার জন্য কেন তাড়াহুড়ো করতে নেই?

ফিল্মি কেরিয়ারের একদশকও পেরোয়নি, তাতেই একাধিক হিট ফিল্ম উপহার দিয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক-প্রযোজকদের ‘নয়নমণি’ হয়ে উঠেছেন সারা আলি খান (Sara Ali Khan)। যদিও কোভিড পরবর্তী অধ্যায়ে বলিউডের পিচে সেভাবে ব্যাটিং করতে পারছেন না, তবে নবাবকন্যাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনায় কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! সহজসরল ব্যক্তিত্বে বরাবরই মুগ্ধ করেছেন সারা। তাঁর আধ্যাত্মিক দর্শনের জন্যেও অহরহ প্রশংসিত হন। এবার বাচ্চাদের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আন্ধেরির বাংলো ভাড়া দিয়ে ফের চর্চায় নবাবকন্যা।

Sara Ali Khan rent out his Mumbai Apartment for school activities
পশ্চিম আন্ধেরির বাংলোয় সারা আলি খান। ছবি- ইনস্টাগ্রাম

পশ্চিম আন্ধেরিতে সারা আলি খানের এক পেল্লাই আকৃতির বাংলো রয়েছে। সেই বসত বাড়িই এবার খালি করে দিলেন স্কুলের পঠনপাঠনের জন্য। বলিউড মাধ্যম সূত্রে খবর, আগামী পাঁচ বছরের জন্য প্রোডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হাতে সেই বাংলো তুলে দিয়েছেন অভিনেত্রী। যা কিনা এবার থেকে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হবে। বাংলোটির ঠিকানা ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। জানা গিয়েছে, গত ২৭ মার্চ সইসাবুদের মাধ্যমে সেই বাংলো পাঁচ বছরের জন্য এক শিক্ষাপ্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছেন সারা। বলিউড মাধ্যমে প্রকাশিত নথি অনুযায়ী, নবাবকন্যার পশ্চিম আন্ধেরির বাংলোটি প্রায় ৪,৫০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত।

Advertisement

তবে এই বাংলো কিন্তু বিনামূল্যে ওই সংস্থার হাতে তুলে দেননি সারা আলি খান। পাঁচ বছরের লিজের জন্য ৪.১৪ কোটি টাকা পাচ্ছেন তিনি। ইতিমধ্যেই সিকিউরিটি ডিপোজিট হিসেবে ওই ভাড়াটে সংস্থা নবাবকন্যার কাছে ২০ লক্ষ টাকা জমা দিয়েছে। লিজের লক-ইন পিরিয়ড ৩৬ মাস। যা কিনা পয়লা মে থেকে শুরু হবে। প্রথম দু’বছর মাসিক ভাড়া থাকবে ৬.৫ লক্ষ টাকা। তবে তৃতীয় বছর থেকে পাঁচ শতাংশ করে বাড়বে বলে জানা গিয়েছে।

খবর প্রকাশ্যে আসতেই ‘দিলদরিয়া’ তকমায় ভূষিত হয়েছেন অভিনেত্রী। তবে এই বাংলো কিন্তু বিনামূল্যে ওই সংস্থার হাতে তুলে দেননি সারা আলি খান। পাঁচ বছরের লিজের জন্য ৪.১৪ কোটি টাকা পাচ্ছেন তিনি। ইতিমধ্যেই সিকিউরিটি ডিপোজিট হিসেবে ওই ভাড়াটে সংস্থা নবাবকন্যার কাছে ২০ লক্ষ টাকা জমা দিয়েছে। লিজের লক-ইন পিরিয়ড ৩৬ মাস। যা কিনা পয়লা মে থেকে শুরু হবে। প্রথম দু’বছর মাসিক ভাড়া থাকবে ৬.৫ লক্ষ টাকা। তবে তৃতীয় বছর থেকে পাঁচ শতাংশ করে বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে বাণিজ্যিক কারণে বলিউড তারকাদের সম্পত্তি লেনদেনের প্রবণতা বেড়েছে। সম্প্রতি মাধুরী দীক্ষিত লোয়ার প্যারেলে একটি অফিস ভাড়া দিয়েছেন। এরমধ্যেই সলমন খানের ভাই সোহেল খানও তাঁর আন্ধেরির ফ্ল্যাট ৫.৯০ কোটি টাকায় বিক্রি করেছেন। তবে সারা আলি খান সেপথে হাঁটেননি। বিক্রি না করে পাঁচ বছরের জন্য লিজে দিয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.