Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ramayana Teaser

হরধনু হাতে ‘রাম’ রণবীর, ‘রামায়ণ’-এর হাইভোল্টেজ টিজারে ‘ধুরন্ধর’কে ধূলিসাতের হুঁশিয়ারি কাপুরনন্দনের

হনুমান জয়ন্তীতে রঘুনন্দন বেশে চমক দিলেন রণবীর কাপুর। দর্শক, অনুরাগীদের ভবিষ্যদ্বাণী, 'এই সিনেমা হাজার কোটির গণ্ডি পেরবে।' কেউ বা আবার রণবীর সিংয়ের 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দেওয়ার ভবিষ্যদ্বাণী করলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৬:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৬:৪১

options
link
হরধনু হাতে ‘রাম’ রণবীর, ‘রামায়ণ’-এর হাইভোল্টেজ টিজারে ‘ধুরন্ধর’কে ধূলিসাতের হুঁশিয়ারি কাপুরনন্দনের zoom
'রাম' অবতারে রণবীর কাপুর। ছবি- ইনস্টাগ্রাম

‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। রামের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে তাঁকে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রামদর্শনে বিভোর রণবীরের এহেন ‘পরিবর্তন’ কিন্তু নজর এড়ায়নি অনুরাগীদেরও। তাই গোড়া থেকেই কাপুরনন্দনকে ‘রাম’ অবতারে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। এবার শেষমেশ অপেক্ষার অবসান ঘটিয়ে রঘুনন্দন বেশে ধরা দিলেন রণবীর কাপুর।

Ranbir Kapoor as Lord Ram in recently launched teaser of Ramayana
‘রাম’ অবতারে রণবীর কাপুর। ছবি- ইনস্টাগ্রাম

কাঁধ পর্যন্ত লম্বা চুল। কপালে রাজতিলক। গেরুয়া বসন। রামের অবতারে একপ্রকার ছক্কা হাঁকালেন সুপারস্টার কাপুর। আসলে রণবীরের ‘রাম’ অবতার নিয়ে বরাবর কৌতূহল বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও।

Ranbir Kapoor's Lord Ram apperance wins praise online
রঘুনন্দন বেশে রণবীর কাপুর। ছবি- ইনস্টাগ্রাম

ভারতীয় সিনেমার ইতিহাসে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ অভিনীত ‘রামায়ণ’ (Ramayana) যে স্মরণীয় হয়ে থাকতে চলেছে, সেটা এহেন হাইভোল্টেজ টিজারেই (Teaser) স্পষ্ট। কাঁধ পর্যন্ত লম্বা চুল। কপালে রাজতিলক। গেরুয়া বসন। রামের অবতারে একপ্রকার ছক্কা হাঁকালেন সুপারস্টার কাপুর। আসলে রণবীরের ‘রাম’ অবতার নিয়ে বরাবর কৌতূহল বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। এবার রঘুনন্দন বেশে যেন সেসব নিন্দুক, সমালোচকদেরই যোগ্য জবাব ছুঁড়়লেন কাপুরনন্দন! যদিও সীতা লুকে সাই পল্লবীর বিশেষ ঝলক মেলেনি, তবে ঝলকের একেবারে অন্তিমলগ্নে স্নিগ্ধরূপে দেখা গেল দক্ষিণী নায়িকাকে। এদিকে ‘রাবণ’ অবতারে ‘কেজিএফ’ স্টার যশকে দেখার জন্যেও মুখিয়ে ছিলেন অনুরাগীরা। তবে সেই কৌতূহল জিইয়ে রাখলেন নির্মাতারা। 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Namit Malhotra (@iamnamitmalhotra)

মুক্তির মাত্র কিছুক্ষণের মধ্যেই সাড়া ফেলে দিয়েছে এহেন ‘রামায়ণ’-এর ঝলক। যা দেখে দর্শক, অনুরাগীদের ভবিষ্যদ্বাণী, ‘এই সিনেমা হাজার কোটির গণ্ডি পেরবে।’ কেউ বা আবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দেওয়ার হুঁশিয়ারি দাগলেন। আসলে বলিউড বর্তমানে এক রণবীরেই কাবু! ‘ধুরন্ধর’ রিলিজর পর থেকে রণবীর সিংকে নিয়ে উন্মাদনার অন্ত নেই সিনেমহলে। তবে ‘রামায়ণ’-এর ঝলক উন্মোচনের পর যে সেই লাইমলাইটের অনেকেটাই কেড়ে নিলেন কাপুরনন্দন, তা দর্শকমহলের উন্মাদনাই বলে দেয়। স্বামী রণবীরের হয়ে গলা ফাটালেন আলিয়া ভাটও। আগেই জানা গিয়েছিল যে, পরিচালক নীতেশ তিওয়ারি দু’ভাগে ‘রামায়ণ’ নিয়ে আসতে চলেছেন। ছাব্বিশ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ওয়ান’, আর ২০২৭ সালের দিওয়ালিতে দ্বিতীয়ভাগ রিলিজের কথা। অতঃপর ২ বছরের দিওয়ালির বক্স অফিস যে রণবীর কাপুরের দখলে, তার আভাস টিজারেই স্পষ্ট।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.