বিকিনিতে বিশ্রাম সোনমের, ভিডিও ফাঁস করলেন বন্ধু স্বরা

দেখুন শুটিংয়ের ফাঁকে কী করছেন নায়িকারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৭:৪০

options
link
বিকিনিতে বিশ্রাম সোনমের, ভিডিও ফাঁস করলেন বন্ধু স্বরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ের মাঝেও কেমন করে নিজের জন্য সময় বের করে নিতে হয় তা খুব ভাল করেই জানেন সোনম কাপুর। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াতেও তাঁর জুড়ি মেলা ভার। ‘ভীর দি ওয়েডিং’-এর শুটের ফাঁকে তাইই করছেন সোনম কাপুর। হাতে একটু সময় পেয়েই বোন রিয়া ও প্রিয় বান্ধবী স্বরাকে নিয়ে পৌঁছে গিয়েছেন সুইমিং পুলে। অফ শোল্ডার বিকিনিতে নায়িকার এই বিশ্রামের কাহিনি নিজের ইনস্টাগ্রামে ফাঁস করে দিয়েছেন স্বরা ভাস্করই।

Advertisement

ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। অনিল-কন্যার এ রূপ ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি দর্শক দেখে ফেলেছেন। কেউ করেছেন প্রশংসা, কেউ আবার নিন্দা। তবে নিন্দার তোয়াক্কা কোনও দিন করেননি সোনম। পর্দার সামনেও বোল্ড হতে তেমন আপত্তি করেননি অভিনেত্রী। তাঁর স্টাইল সেন্সেরও বেশ কদর রয়েছে গ্ল্যামার জগতে। তারই নমুনা মিলল এই ছবিতে।

[ক্যানসারকে হারিয়ে বাংলা টেলিভিশনে নয়া যাত্রা শুরু ঐন্দ্রিলার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নতুন বছরেই মুক্তি পাবে পরিচালক শশাঙ্ক ঘোষের ‘ভীর দি ওয়েডিং’। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলকে করিনা, সোনমের পাশাপাশি নজর কেড়েছেন স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া।

প্রথম পর্বের শুটিং দিল্লিতে শেষ হয়েছে কিছুদিন আগেই। দ্বিতীয় পর্বের শুটিং করার জন্য ফুকেটে পাড়ি দিয়েছেন সোনম-স্বরা-রিয়া। ভিডিওতে স্বরা লিখেছেন, লম্বা বিমান যাত্রার পর একটু অবসর পেয়েই পুলের পাশে জমায়েত হয়েছেন সুন্দরীরা। জমাটি আড্ডায় করিনাকেও যে মিস করছেন সেকথাও জানাতে ভোলেননি স্বরা। তবে ক্যাপশনের থেকেও নেটিজেনদের নজর কেড়েছে সোনমের এই নয়া বিকিনি লুক। যা ইতিমধ্যেই ভাইরাল।

[‘পদ্মাবতী’র প্রদর্শনে আগুন জ্বলবে প্রেক্ষাগৃহে, হুমকি বিজেপি বিধায়কের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.