সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই টাকা দরকার বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের। টাকা এতটাই দরকার যে, নিজের একটি বাড়ি দুম করেই বিক্রি করে দিলেন সোনু। জানা গিয়েছে, এই সম্পত্তির দাম প্রায় ৭ কোটি টাকা! তথ্য বলছে, মুম্বইয়ের আন্ধেরির এই সম্পত্তির বিল্ট আপ এরিয়া ২১৩১ বর্গফুট এবং প্রতি বর্গফুটের ভাড়া ৩২,৮৪৮ টাকা। সম্পত্তিটিতে দুটি গাড়ি পার্কিং রয়েছে।
বলিউডে বহু সেলেবরাই রয়েছে। যাঁরা নিয়মিত সম্পত্তি ক্রয় করেন। এবং পরে বাজার দর দেখে তা প্রথমে ভাড়া, পরে বিক্রয় করে দেন। সূত্র বলছে, অ্য়াসেট বাড়াতেই নাকি এমন কাজ করেছেন সোনু। শোনা যাচ্ছে, অন্য একটি জমি ক্রয় করার জন্যই নাকি এমন কাজ করেছেন। তবে এই নিয়ে গুঞ্জন রটলেও, সোনু কিন্তু এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলছেন না।
[আরও পড়ুন: গোলান হামলার বদলা, ইজরায়েলের পালটা মারে খতম হেজবুল্লা কমান্ডর ফুয়াদ শুক্র]
সোনু নিগমের বাবা আগমকুমার নিগম মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে ২০২২.৮৮ বর্গফুটের একটি বিল্ট আপ সম্পত্তি কিনেছেন এবং কেনার জন্য ৭২ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিও দিয়েছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে সোনু আন্ধেরিতে ৫৫৪৭ বর্গফুট এলাকা জুড়ে ১১.৩৭ কোটি টাকায় দুটি বাণিজ্যিক সম্পত্তি কিনেছিলেন।
[আরও পড়ুন: রোজ লেট! যাত্রী বিক্ষোভে ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল]
সর্বশেষ খবর
-
৩৬ বছর আগে কাশ্মীরি পণ্ডিত নার্সকে ধর্ষণের পরে খুন! অবশেষে চার্জশিট পেশ ইয়াসিন মালিকের বিরুদ্ধে
-
জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাই কোর্টে অতীন
-
চল্লিশে অবসর ভেঙে প্রত্যাবর্তন, খালি হাতেই ফের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নয়্যার
-
রেস্তরাঁ থেকে বেরতেই পাপারাজ্জিদের ‘হামলা’, মেজাজ হারিয়ে কী করলেন সোনাক্ষী?
-
‘দুর্নীতির অভিযোগে লেখা চিঠি অভিযুক্তকেই পাঠাতেন’, মমতাকে নিয়ে বিস্ফোরক বৈশাখী, শুভেন্দুর প্রশংসা