জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh)। এই মামলায় ইতিমধ্যে তৃণমূল নেতা এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে পুলিশ। এরপরেই আজ, মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে গ্রেপ্তারির শঙ্কায় আগাম জামিন চেয়ে আবেদন জানান অতীন ঘোষ। মামলাটি গ্রহণ করেছে আদালত। আগামী সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। আদালত প্রাক্তন ডেপুটি মেয়রকে রক্ষাকবচ দেয় কিনা সেদিকেই নজর থাকবে।
অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে জোর করে বাড়ি-সহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে।
আরও পড়ুন:
রাজ্যে পালাবদলের পরেই তৃণমূলের একের পর এক নেতার কীর্তি প্রকাশ্যে এসেছে। দুর্নীতি, তোলাবাজিতে বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। তালিকায় প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়করাও আছেন। এরমধ্যে জোর করে জমি দখলের অভিযোগ ওঠে অতীন ঘোষের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে জোর করে বাড়ি-সহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। জানা গিয়েছে, অভিযোগকারী পেশায় একজন হোটেল ব্যবসায়ী। তাঁর অভিযোগ, শুধু অতীন ঘোষই নয়, তাঁর মেয়ে ও জামাই ঘটনায় জড়িত। এরপরেই তাঁদের বিরুদ্ধেও প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। যদিও পরে বিধাননগর উত্তর থানায় অভিযোগ যায়।
এরপরেই অতীন ঘোষ এবং তাঁর মেয়েকে তলব করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এরপরেই আগাম জামিনের আবেদন জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের করলেন অতীন ঘোষ। তাঁর আইনজীবীর দাবি, জমি দুর্নীতি মামলায় অতীন ঘোষ এবং তাঁর পরিবারকে জড়ানো হয়েছে। দ্রুত শুনানির জন্য আবেদন জানান। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই মামলার শুনানি হবে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। এদিকে তদন্তে সবরকমভাবে সহযোগিতা করতে তিনি প্রস্তুত বলেই জানিয়েছেন কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, অভিযোগকারীকে আমি চিনি না। ওদের থেকে আমার মেয়ে সম্পত্তি কিনেছিল। এই প্রসঙ্গে তৃণমূল নেতার আরও দাবি, দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ আমার নামে কোনও দুর্নীতির অভিযোগ করতে পারেননি। এরপরেও তদন্তের স্বার্থে সবরকম ভাবে সহযোগিতা তিনি করবেন বলেই জানিয়েছেন অতীন ঘোষ।
সর্বশেষ খবর
-
গাছের গোড়ায় পা পড়তেই বিস্ফোরণ! পঞ্চায়েত প্রধানের বাগান সাফ করতে গিয়ে ছিটকে গেলেন ২ মজুর, উড়ল আঙুল
-
‘পিওকে ভারতের সঙ্গে যুক্ত হত যদি…’, স্বাধীনতা দিবসে কেন্দ্রের সমালোচনায় ওমর, পালটা বিজেপির
-
কাটছে সম্পর্কে সিঁদুরে মেঘ! বাংলাদেশ সীমান্তে মিষ্টি বিলি বিএসএফ-বিজিবির
-
ভারত সরে দাঁড়াতেই খুলে গেল ভাগ্যের দরজা! আশিয়ান কাপ খেলবে বাংলাদেশ
-
শিকড় ছড়িয়ে কাঠমাণ্ডু-ইসলামাবাদে! ভারতীয় সিমে হানিট্র্যাপ, বাংলায় ধৃত ৩ পাকচর কীভাবে চালাত ‘অপারেশন’?