প্রিয় শিল্পীর কনসার্ট উপভোগ করতে গিয়ে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে মহাবিপাকে খুদে ভক্ত! জানামাত্রই উদ্যোক্তারা মঞ্চের সামনে নিয়ে আসেন ওই বাচ্চাটিকে। সোনু নিগম তখন মঞ্চে একের পর এক ‘হিট’ গান গাইছেন। শ্রোতামণ্ডলীও সুরের মুর্ছনায় ভেসে। এমন পরিস্থিতিতে কখন যে শিশুটি দলছুট হয়ে পড়েছে, তা ঠাহর করতে পারেনি পরিবার। তবে কনসার্টে হাইভোল্টেজ পারফরম্যান্সের মাঝে মঞ্চের একপাশে ফ্যাকাসে মুখে দাঁড়িয়ে থাকা শিশুটি নজর এড়ায়নি গায়কের। এরপর সোনু নিগম যা করলেন, সেই মুহূর্ত নিমেষে ভাইরাল!
আরও পড়ুন:
সম্প্রতি কর্ণাটকের হুবলিতে শো করতে গিয়েছিলেন সোনু নিগম। যেখানে ভিড় জমান প্রায় ৩০ হাজার শ্রোতা-অনুরাগী। কনসার্ট চলাকালীন আচমকাই পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শ্রী সাই নামের ওই শিশুটি। বিষয়টি সোনু নিগমের গোচরে যেতেই খুদে ভক্তকে পরিবারের কাছে তুলে দিতে হাল ধরলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে গানের সুরেই তিনি খুদে ভক্তের নাম ঘোষণা করে বলেন- “শ্রী সাই চলে এসো। কোথায় মা-বাবা? তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যান। বাবা-মা তোমাকে ছাড়াই মজা করছে, জানো?” পালটা বাচ্চাটি জানায় সে মা-বাবা নয়, কাকার সঙ্গে এসেছে। তখন ফের সুরে সুরে মঞ্চে নিখোঁজ শিশুর কাকাকে ডাক দেন তিনি। বলেন- “কাকা, আপনি কি কাকিমার সঙ্গে মজে?” সোনুর এহেন কথোপকথন শুনে শ্রোতামণ্ডলীর পেটে খিল ধরলেও সম্বিত ফেরে ওই নিখোঁজ শিশুর কাকার। তার পর?
তড়িঘড়ি মঞ্চের সামনে হাজির হন তিনি। তখন কিন্তু দায়িত্বজ্ঞাহীনতার জন্য তাঁকেও ছেড়ে কথা বলেননি গায়ক। সোনুকে বলতে শোনা যায়, “দাদা তোমাকে বাচ্চার দায়িত্ব দিয়েছে, আর তুমি এসব করছো?” রসিকতাচ্ছলে হলেও শ্রোতা-অনুরাগীরা সোনু নিগমের এহেন মন্তব্যে সায় দিয়েছেন। পাশাপাশি পরিবারের কাছে নিখোঁজ শিশুটিকে ফেরাতে তিনি যে পন্থা অনুসরণ করেছেন, তারও ভূয়সী প্রশংসা করেন সকলে। অনুরাগীদের কথায়, কনসার্টে তাৎক্ষণিক পারফরম্যান্সের মাধ্যমেও যে নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফেরানো যায়, সেটাই দেখিয়ে দিলেন সোনু নিগম।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের