তারকাদের হাঁড়ির খবর নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবর। সেলেবপাড়ার অন্দরমহলে কখন, কী হয়? এমনকী তাঁদের শয়নকক্ষের ভিতরের সমীকরণ নিয়েও চর্চা, জল্পনা বিস্তর। এবার প্রেমের সপ্তাহে পাপারাজ্জিদের ক্যামেরায় যা ধরা পড়ল, তাতে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের ‘বেডরুম সিক্রেট’ এখন টক অফ দ্য টাউন! ভিডিও দেখে কৌতূহলীরাও মুচমুচে গসিপে মেতেছেন।
তারকাদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে বিরল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সদ্য মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সেলেবদম্পতি। ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে ভিকি-ক্যাটরিনার অসমবয়সি প্রেম নিয়ে কম চর্চা হয়নি বিনোদুনিয়ার অন্দরে! স্বামী-স্ত্রীর বয়সের পাঁচ বছরের ফারাক। ক্যাটরিনা বর্তমানে ৪২ আর ভিকি কৌশলের বয়স ৩৭। মাঝে শোনা গিয়েছিল, তাঁদের দাম্পত্যে নাকি দূরত্ব বেড়েছিল! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে দিয়ে বরাবর নিজেদের সুখী দাম্পত্যের ঝলক দেখিয়েছেন ভিকি-ক্যাটরিনা। এবার ছবিশিকারীদের ক্যামেরায় ধরা পড়ল অভিনেতার শরীরে ভালোবাসার চিহ্ন! যা দেখে ফের অনুরাগীশিবিরের চর্চায় ভিকি-ক্যাটরিনার ‘বেডরুম সিক্রেট’।
আরও পড়ুন:

সেলেবরা কখন, কোথায় যান? তাঁদের হাল-হকিকতের গতিবিধিতে বরাবরই নজর থাকে পাপারাজ্জিদের। সম্প্রতি এক অনুষ্ঠানের জন্য হাজির হয়েছিলেন ভিকি কৌশল। সেখানেই প্রকাশ্য দিবালোকে ক্যামেরার লেন্সে জ্বলজ্বল করে ওঠে ভিকির গলায় ‘লাভ বাইটে’র মতো কালশিটে দাগ। যদিও অভিনেতার সেদিকে ভ্রুক্ষেপ নেই! এমনকী বেডরুমের রোম্যান্সের চিহ্ন ঢাকতে তিনি কোনও কসরত করেননি। বরং জ্যাকেটের সরানো কলারের ফাঁক থেকে উঁকি দেওয়া ‘লাভ বাইট’ প্রদর্শন করেছেন অবলীলাক্রমে। আর সেটা দেখেই একাংশের প্রশ্ন, প্রেমের সপ্তাহে এটা কি স্ত্রী ক্যাটরিনা কাইফের উপহার?
View this post on Instagram
বিয়ের চার বছরেও প্রেমে হাবুডুবু খান ভিকি-ক্যাটরিনা। কীভাবে নিজেদের দাম্পত্য চাঙ্গা রাখেন? এপ্রসঙ্গে মাসখানেক আগে কাজল-টুইঙ্কলের টক শোয়ে অভিনেতা জানান, “স্বামী-স্ত্রী’র মধ্যে কথাবার্তা তো চলতেই থাকে সবসময়ে। তবে ঘন ঘন যৌনমিলন মাস্ট!” প্রেমের সপ্তাহে সেই আদরেরই ঝলক দেখালেন ভিকি কৌশল? কৌতূহল রসিক ফ্যানদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমেরিকা নয়, এসএসকেএম! অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে শর্ত দিল হাই কোর্ট
-
প্রবল বিস্ফোরণে ভুটান পাহাড়ের হ্রদে ভয়ংকর বিপর্যয়, হড়পা বানে বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা
-
অতি সুখেও লুকিয়ে হার্টের অসুখ! ক্রমশ বাড়ছে ‘হ্যাপি হার্ট সিনড্রোম’
-
‘আমাকে কন্ডোম ছুড়ে মারে…’ হায়দরাবাদে আইপিএস ট্রেনি অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক মহিলা সহকর্মী
-
অসুস্থতা চর্চার মাঝে সলমনের কড়া দাওয়াই, ভালোবাসায় ভরালেন প্রাক্তন সঙ্গীতা!