সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না!’ সকাল সকালই ফেসবুকে বিয়ের প্রস্তাব পেলেন শ্রীলেখা মিত্র। মৃণ্ময় চট্টোপাধ্য়ায় নামে এক অনুরাগী স্পষ্টই শ্রীলেখা লিখলেন ‘তোমাকে বিয়ে করতে চাই’।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুণ অ্য়াক্টিভ শ্রীলেখা। অনুরাগীদের সঙ্গে হামেশাই ভাগ করে নেন মনের কথা, রাগ, অনুরাগ, অভিমান। প্রেম, ভালবাসার ব্যাপারেও বিন্দাস শ্রীলেখা। আর তাই তো বৃষ্টি নামলে কবিতার ছন্দে প্রেমিক খোঁজেন বাইকে চড়ে ঘুরে বেড়ানোর জন্য। পথপশুকে ভালবাসলে কফি ডেটেও যান। তবে এবার সররাসরি বিয়ের প্রস্তাব পেয়ে কিছুটা হতবাক অভিনেত্রী।

[আরও পড়ুন: প্রকাশ্যে বাতকর্ম! এ কী কাণ্ড প্রিয়াঙ্কা চোপড়ার? নিজেই ফাঁস করলেন ‘গোপন কথাটি’]
অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে অবশ্য উত্তরও দিয়েছেন শ্রীলেখা। অন্য ভক্তদেরকেই দায়িত্ব দিয়েছেন পাত্রের খোঁজ নেওয়ার। বিয়ের প্রস্তাব দিলেই হবে, সুবিধার হতে হবে তো! তাই তো শ্রীলেখা লিখলেন, ”দেখো তোমরা খোঁজ খবর নিয়ে, পাত্র সুবিধার কিনা!”
View this post on Instagram
শ্রীলেখার এই পোস্টের নীচে অন্য় অনুরাগীরাও নানারকম বুদ্ধি দিয়েছেন অভিনেত্রীকে। কেউ কেউ পাত্রের প্রতি মায়াও দেখিয়েছেন। অনেকে শ্রীলেখাকে বলেছেন, এই বিয়ের একটাই শর্ত, পথপশুদের ভালবাসতে হবে! বুধবার দুপুরে পুরো বিষয়টাকে নিছক মজার ছলেই দেখছেন শ্রীলেখা মিত্র।
[আরও পড়ুন: ‘যদি আবার জন্ম হয়…’, প্রথম মৃত্যুবার্ষিকীতে KK স্মরণে ইমন-মনোময় ]
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?