Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Govinda

স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?

মায়ের মৃত্যুর পর আত্মহননের পথ বেছে নিয়েছিলেন গোবিন্দা! এপ্রসঙ্গে কী সাফাই চিচির?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ২১:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ২১:১১

options
link
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা? zoom
মায়ের মৃত্যুতে কী করেছিলেন গোবিন্দা?
Advertisement

মায়ের সঙ্গে সন্তানের নারীর টান। মাকে ছাড়া জীবনের একটা মুহূর্তও ভাবা যেন কঠিন। সেই মায়ের মৃত্যুশোক যেন সন্তানকে সার্বিকভাবে শেষ করে দেয়। মাতৃবিয়োগে সন্তান যেন ‘জীবন্ত লাশ’! বুকে পাথর চেপে মাকে হারানোর যন্ত্রণা সহ্য করে নিলেও, কখনও যেন মনে হয় যদি মায়ের কাছে ফিরে যাওয়া যায়! ঠিক এমনটাই ঘটেছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দার সঙ্গে। মায়ের মৃত্যুর পর গোবিন্দার পায়ের নীচের জমি যেন সরে গিয়েছিল। মৃত্যুশোক সামলাতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন।

ভেবেছিলেন মৃত্যুই একমাত্র তাঁকে মায়ের সঙ্গে ফের মিলিয়ে দিতে পারবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মুখে সেকথা স্বীকার করেছেন গোবিন্দা। তিনি জানান, মায়ের কাছে পৌঁছাতে নর্মদার গভীর জলে নেমে পড়েন। এক পুরোহিতের হস্তক্ষেপে নদী থেকে উঠে আসেন। সন্তানদের জন্য তাঁকে বাঁচতে হবে, পুরোহিতের সেই কথাতেই মন শক্ত করেছিলেন গোবিন্দা। শোকে বিহ্বল অভিনেতা এতটাই ভেঙে পড়েছিলেন যে তাঁর মনে হয়েছিল, নর্মদা নদীর গভীরে চলে গেলে প্রয়াত মায়ের সঙ্গে আবার দেখা হবে।

Advertisement

সেই ভাবনা থেকেই নদীর জলে নেমে পড়েন। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গেও দাম্পত্য খুব একটা সুখের নয় বলেই ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস। তার মাঝেই মাতৃবিয়োগ, অতীতের সেই দিনের কথা স্মরণ করে অভিনেতা বলেন, “প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল, আমার জীবনের সব কিছু শেষ হয়ে গিয়েছে। নর্মদা নদীর কাছে এসে মনে হয়েছিল আরও খানিকটা গভীরে গেলেই হয়তো মায়ের দেখা পাব। তাই তখন নদীতে নেমে পড়েছিলাম।”

মাকে হারিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন গোবিন্দা

মায়ের প্রতি গভীর ভালোবাসা ছিল গোবিন্দার। তাঁর কথায়, আপাতদৃষ্টিতে আত্মহত্যা মনে হলেও তিনি এসব বিশ্বাস করেন না। গোবিন্দার দৃষ্টিকোণে জীবন নতুনভাবে নতুন রূপে ফিরে আসে। মায়ের মৃত্যুশোকের সেই মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠতে পনেরো দিন সময় লেগেছিল গোবিন্দার।

Govinda Apologises After Security Guard Misbehaves With Paps See Viral Video
গোবিন্দা

সেই পুরোহিতের থেকে অর্জিত শিক্ষা প্রসঙ্গে অভিনেতার সংযোজন, “নদী থেকে তুলে আমাকে ডেকে জানতে চেয়েছিলেন কী হয়েছে। তখন বুঝতে পেরেছিলাম আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি। সেখান থেকে শিক্ষা পেয়েছিলাম সন্তানদের জন্য আমাকে বাঁচতে হবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.