মার্চ মাসের ২৯ তারিখ তালসারিতে শুটিং করতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। মঙ্গলবার ছিল আরেক ২৯ তারিখ। মর্মান্তিক ঘটনার ছয় মাস পেরলেও অভিনেতার মৃত্যুর বিচার আজও অধরা। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে যেভাবে সমুদ্রে তলিয়ে প্রাণ হারান অভিনেতা, তা যেন আজও আপামর দর্শক, অনুরাগীকুলের কাছে দুঃস্বপ্ন! এবার ‘দাদাগিরি’র মঞ্চে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা করলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)।
আরও পড়ুন:
ক্রীড়াপ্রেমিক, খাদ্যরসিক এবং সিনেপোকা হওয়ার সুবাদে সৃজিত-রাহুলের বন্ধুত্বও ছিল নিখাদ। দুই বন্ধু একসঙ্গে একাধিকবার একে-অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ‘দাদাগিরি’র মঞ্চে খেলতেও এসেছেন।
অভিনেতা রাহুলের ঘনিষ্ঠ বৃত্তের একজন ছিলেন সৃজিত। পরিচালকের বেশ কিছু ছবিতে বিশিষ্ট চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতাকে। সেই তালিকায় ‘জুলফিকার’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘দুর্গ রহস্য’ রয়েছে। ক্রীড়াপ্রেমিক, খাদ্যরসিক এবং সিনেপোকা হওয়ার সুবাদে সৃজিত-রাহুলের বন্ধুত্বও ছিল নিখাদ। দুই বন্ধু একসঙ্গে একাধিকবার একে-অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ‘দাদাগিরি’র মঞ্চে খেলতেও এসেছেন। স্মৃতির অতলে ডুব দিয়ে সেসব কথাই এবার সঞ্চালক দেবের কাছে তুলে ধরলেন সৃজিত মুখোপাধ্যায়।

“এই জামাটা আমায় দিয়েছিল রাহুল। আজ অবধি যে ক’বার রাহুল ‘দাদাগিরি’তে খেলেছে, একবার ছাড়া প্রতিবারই…”
‘দাদাগিরি’র এক বিশেষ পর্বে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা করেন সৃজিত। সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ে পুজো রিলিজ ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’র প্রচার এসেছিলেন পরিচালক। খেলার অবসরেই ‘নতুন দাদা’ দেবের কাছে প্রয়াত বন্ধুর স্মৃতিচারণা করেন সৃজিত মুখোপাধ্যায়। শুধু কি তাই? রাহুলের উপহার দেওয়া জামা পরেই এদি সেখানে হাজির হন পরিচালক। চ্যানেলের তরফে ভাগ করে নেওয়া সাম্প্রতিক এক প্রোমোয় সৃজিত মুখোপাধ্যায়কে বলতে শোনা যায়, “এই জামাটা আমায় দিয়েছিল রাহুল। আজ অবধি যে ক’বার রাহুল ‘দাদাগিরি’তে খেলেছে, একবার ছাড়া প্রতিবারই দ্বিতীয় হয়েছে আর আমি প্রথম। ও আমাকে বলত এবার আমরা খেলতে গেলে দেখবে আমি তোমাকে হারিয়ে দেব। আজ আমি রাহুলের কাছে হারতে চাই।” তাঁর মুখে একথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন দেব-সহ উপস্থিত সকলে। সুপারস্টার সঞ্চালককে পালটা বলতে শোনা যায়, “রাহুল আজও আমাদের মধ্যে আছে। যেখানে থেকো, ভালো থেকো।” আর সেই প্রোমোই বর্তমানে সোশাল পাড়ায় দাবানল গতিতে ভাইরাল।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগী মোদি, গান্ধীর জন্মদিনে ‘বন্ধু’র শান্তিপ্রস্তাবের প্রশংসা পুতিনের
-
‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন!
-
মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, পরানো হল রেডিও কলার
-
অনবদ্য ‘উত্তরসূরি’রা, রোনাল্ডোকে ছাড়াই সহজ জয় পর্তুগালের
-
চূর্ণীর ভোলবদল! কাঁচা পাকা চুলে অনির্বাণ, কৌশিকের ‘তারপর’- এ নজড়কাড়া রজতাভ, রুদ্রনীল