সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহঃস্পতিবার বড়সড় চমক দিলেন সৃজিত মুখোপাধ্যায়। সাতসকালে বসুবাটিতে হাজির একঝাঁক টলিউড তারকাকে নিয়ে। কে নেই? যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার সকলকে নিয়ে ‘২২শে শ্রাবণ’-এর সেই বাগবাজার বসুবাটিতে হাজির পরিচালক ‘মুখুজ্জ্যেমশাই’। উপলক্ষ সৃজিতের পরবর্তী ছবি ‘দশম অবতার’-এর লোগো লঞ্চ।

সৃজিতের শেয়ার করা ফ্রেম তারকাখচিত। ‘দশম অবতার’ টিমের মধ্যমণি হয়ে ধরা দিলেন জয়া আহসান। সকলের পরনে সাদা শার্ট। প্রসেনজিৎ যেখানে ‘২২শে শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরীর কথা মনে করালেন, সেখানে ‘দ্বিতীয় পুরুষ’-এর খোকা হিসেবে হাজির অনির্বাণ ভট্টাচার্য। দুই পুলিশি ব্রহ্মাণ্ডকে মিলিয়ে যে সৃজিত এবার মহাচমক উপহার দিতে চলেছেন, লোগো লঞ্চ অনুষ্ঠানের দিনই সেই ঝাঁজ আন্দাজ করা গেল।

[আরও পড়ুন: ‘রাগে গা জ্বলছে! দৃষ্টান্তমূলক শাস্তি হোক, মণিপুর গণধর্ষণকাণ্ডে ফুঁসছেন অক্ষয়-উর্মিলা-রিচারা]
প্রসেনজিতের শেয়ার করা একগুচ্ছ ছবিতে ধরা পড়ল ‘দশম অবতার’ লোগো। আর সেই ছবি দেখেই অনুরাগীদের উন্মাদনার পারদ চড়েছে। এই পুজোতেই মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’। উল্লেখ্য, এই ছবিতে আগে নায়িকা হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয়ের কথা ছিল। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় জয়া আহসানকে কাস্ট করেছেন সৃজিত। আর এই সিনেমার গানও যে বাংলা সিনেইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড়সড় মাইলস্টোন হতে চলেছে, তা সৃজিতের ফ্রেম দেখেই আন্দাজ করা গেল। কারণ, রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্তরা রয়েছেন টিমে।
[আরও পড়ুন: ‘আলিয়ার ক্ষেত্রে নেপোটিজম শব্দটা খাটে না, খুব ট্যালেন্টেড’, প্রশংসায় পঞ্চমুখ চূর্ণী]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!