কৌতুকাভিনেতা হিসাবে বলিউডে বেজায় জনপ্রিয় সুনীল গ্রোভার। কপিল শর্মা শোয়ের সুবাদে দর্শকমহলে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করলেও নিজের প্রচেষ্টায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন তিনি। সুনীল গ্রোভার যে বর্তমানে নিজেই আলাদা ‘ব্র্যান্ড’, তা বললেও অত্যুক্তি হয় না! সাম্প্রতিককালে আমির খানের ‘মিমিক্রি’ করে বিটাউনের পেটে খিল ধরিয়েছিলেন। যা দেখে তাজ্জব হয়ে যান খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’ও। তবে সেলেব পাড়ায় তাঁকে নিয়ে মাতামাতি হলেও সুনীল সেসবে বিচলিত হন না। সারল্যেই বরাবর সকলের মন জয় করে এসেছেন। এবারও তেমনই এক কাণ্ড ঘটিয়ে ফের চর্চার শিরোনামে কৌতুকাভিনেতা।
আরও পড়ুন:
সাম্প্রতিক ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে বসে একেবারে ‘আম-আদমি’র মতোই টিউবওয়েলের জলে কাপড় কাচছেন সুনীল গ্রোভার। নেপথ্যে চলছে হেমন্ত মুখোপাধ্যায়ের ‘না তুম হামে জানো’ গানটি। আর সেই গান গুনগুনিয়েই হাঁটু মুড়ে বসে ফুরফুরে মেজাজে মেঠো রাস্তার ধারে কাপড় কাচতে দেখা গেল কৌতুকাভিনেতাকে। যে ভিডিও আপাতত ‘টক অফ দ্য টাউন’। সুনীলের সারল্যে মুগ্ধ নেটভুবনও। অনুরাগীদের কথায়, ‘কোটি টাকার মালিক হয়েও নিজেই শিকড় ভুলে যাননি সুনীল। আর এইজন্যেই ওঁকে এত ভালো লাগে।’ তিনি আদতে হরিয়ানার ছেলে। অনুমান, সেখানকার কোনও গ্রাম থেকেই এই ভিডিও ফাঁস হয়েছে।

প্রসঙ্গত, বলিউডে কম-বেশি উনিশটি সিনেমায় কাজ করেছেন সুনীল। ছোটপর্দাতেও তাঁর কাজের সংখ্যা নেহাত কম নয়! ঝুলিতে ২০ থেকে ২৫টি কাজ রয়েছে। এছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সলমন খানের সঙ্গেও তাঁর দারুণ সুসম্পর্ক। দু’দশকেরও বেশি সময় ধরে কাজ করা সুনীল এখন প্রায় ২১ কোটির সম্পত্তির মালিক। স্ত্রী আরতি এবং সন্তানকে নিয়ে তাঁর সুখী ঘরকন্না। সুনীল গ্রোভারের জন্ম আদতে হরিয়ানায়। শৈশবও কেটেছে সেখানেই। চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন। পরে অবশ্য কর্মসূত্রে মুম্বইতে চলে আসেন। দীর্ঘ দু’ দশকের প্রচেষ্টায় তিল তিল করে সঞ্চয়ের টাকায় মুম্বইয়ে একটি বাড়িও তৈরি করেছেন কৌতুকাভিনেতা। আর সেই তারকাকেই কিনা এবার রাস্তার ধারে কাপড় কাচতে দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের