Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Engaged 2

মেয়েদের বুক-পেট, উরুতে কাদা লেপে ছেলেদের দিয়ে ধোয়ানো! এলভিশের ‘অশ্লীল শো’য়ে চরম বিতর্ক

বিতর্কের সূত্রপাত শোয়ের বিবিধ 'উদ্ভট' টাস্ক নিয়ে। উঠেছে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ২০:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ২০:৫৯

options
link
মেয়েদের বুক-পেট, উরুতে কাদা লেপে ছেলেদের দিয়ে ধোয়ানো! এলভিশের ‘অশ্লীল শো’য়ে চরম বিতর্ক zoom
Advertisement

সাপের বিষ পাচার মামলায় জড়িয়ে বছর দুয়েক আগে বিতর্কের শিরোনামে নাম লিখিয়েছিলেন এলভিশ যাদব। তবে সেসব এখন অতীত! বর্তমানে রিয়ালিটি শোয়ের সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন ‘বিগ বস’ জয়ী। গত ১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবস থেকে জিও হটস্টারে শুরু হয়েছে ‘এনগেজড সিজন ২’-এর সম্প্রচার। আর সেই শো ঘিরেই বর্তমানে তোলপাড় নেটভুবন। সভ্য সমাজের একাংশ ‘অশ্লীলতা’র অভিযোগ তুলেছেন এলভিশের শোয়ের বিরুদ্ধে।

স্বল্পবসনা মহিলা প্রতিযোগীদের সারা গায়ে কাদা লেপে কখনও পুরুষ প্রতিযোগীদের দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করানো হচ্ছে। আবার কখনও বা ঠোঁটে বরফ নিয়ে মহিলাদের শরীরে ঘষে গলানো হচ্ছে…। এহেন বিচিত্র কন্টেন্ট দেখেই ভ্রু কুঁচকেছেন সভ্য সমাজের একাংশ!

আপত্তি উঠেছে ‘এনগেজড সিজন ২’-এর কন্টেন্ট নিয়ে। টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে রিয়ালিটি শো এখন বেশ জনপ্রিয়। বিশেষ করে বর্তমান প্রজন্মের অনেকেই রিয়ালিটি শোয়ের নিত্যদর্শক। আর সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, শোয়ের প্রতিযোগীদের দিয়ে যৌনগন্ধী টাস্ক করিয়ে যুবসমাজকে কোন সর্বনাশী বার্তা দিতে চাইছে ‘এনগেজড সিজন ২’? আসলে বিতর্কের সূত্রপাত শোয়ের বিবিধ ‘উদ্ভট’ টাস্ক নিয়ে। যেখানে স্বল্পবসনা মহিলা প্রতিযোগীদের সারা গায়ে কাদা লেপে কখনও পুরুষ প্রতিযোগীদের দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করানো হচ্ছে। আবার কখনও বা ঠোঁটে বরফ নিয়ে মহিলাদের শরীরে ঘষে গলানো হচ্ছে…। এহেন বিচিত্র কন্টেন্ট দেখেই ভ্রু কুঁচকেছেন সভ্য সমাজের একাংশ! অতঃপর রিয়ালিটি শোয়ের নানা পর্বের ভাইরাল ভিডিও নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে। সঞ্চালক হিসেবে কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হচ্ছে এলভিশ যাদবকেও।

Advertisement

এলভিসের পাশাপাশি এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জিয়া শঙ্করও। ‘বিগ বস’-এর ঘরের অনুকরণে এই শোয়ে তৈরি করা হয়েছে ‘হাউস অফ লাভ’। শোয়ের ফরম্যাট অনুযায়ী, প্রতিযোগীদের কারও মন ভেঙেছে, আবার কেউ বা হন্যে হয়ে ভালোবাসার মানুষ খুঁজছে। আর তাদের দিয়েই কিনা এহেন উদ্ভট টাস্ক করানো হচ্ছে ক্যামেরার সামনে! যদিও একাংশ ‘বোল্ড শো’য়ের আখ্যা দিয়ে তোল্লাই দিয়েছে, তবে সিংহভাগ নেটবাসিন্দাদের অভিযোগ, এহেন রিয়ালিটি শো ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.