সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ জুন, রবিবারই প্রেমিকা দৃশা আচার্যর গলায় বরমালা পরিয়ে অগ্নিকে সাক্ষী রেখে সারা জীবনের জন্য সাত পাকে বাঁধা পরেছেন বলিউডের দেওল পরিবারের নবীন প্রজন্মের বড় সন্তান করণ দেওল। ছেলের জীবনের এমন বিশেষ দিনে আনন্দে আত্মহারা সানি দেওল। বাঙালি বউমা পেয়েও বেজায় খুশি শ্বশুর। বলছেন, “এবার একটা মিষ্টি মেয়ে পেলাম।”
গৃহলক্ষ্মী দৃশাকে পরিবারে স্বাগত জানিয়ে শ্বশুর সানি দেওল স্বয়ং একটি আদুরে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। করণ-দৃশার বিয়ের একাধিক ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, আজ একটা মিষ্টি মেয়ে পেলাম। আমার সন্তানদের প্রাণভরে আশীর্বাদ করছি। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আজ যে তিনি বিশ্বের সবথেকে খুশি এবং গর্বিত বাবা পোস্টে সেকথাও উল্লেখ করেছেন সানি দেওল।

প্রসঙ্গত, দৃশা আচার্য আসলে কিংবদন্তী বাঙালি পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী। মেয়ে রিঙ্কি ভট্টাচার্য, যাঁর বিয়ে হয়েছিল পরিচালক বাসু ভট্টাচার্যের সঙ্গে, তাঁদের নাতনি দৃশা। দেওল পরিবারের বউমা যে আদ্যোপান্ত ফিল্মি পরিবারের মেয়ে, তা বলাই বাহুল্য। তিনি পেশায় দুবাইয়ের এক ট্রাভেল এজেন্সির ম্যানেজার।
[আরও পড়ুন: ‘বড় অপমান! রামায়ণকে টেনেহিঁচড়ে কলিযুগে নামাল’, ‘আদিপুরুষ’কে তুলোধোনা মুকেশ খান্নার]
View this post on Instagram
উল্লেখ্য, ১৫ তারিখ থেকে শুরু হয়েছে করণের বিয়ের অনুষ্ঠান। প্রথমে হয়েছিল রোকা। তারপর মেহেন্দি। শনিবার হয় সংগীত। যেখানে ‘ইয়মলা পাগলা দিওয়ানা’ গানে নাচতে দেখা যায় ঠাকুরদা ধর্মেন্দ্রকে। সানি দেওল ছিলেন ‘গদর’-এর তারা সিংয়ের মেজাজে। ববি এবং অভয় দেওলও নিজেদের সিনেমার গানে নেচে ওঠেন। দেওল পরিবারের এই অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউড পরিচালক অনীক দত্ত। সম্পর্কে তিনি দৃশার আত্মীয় হন। এছাড়াও আসর জমিয়েছিলেন রণবীর সিং।
[আরও পড়ুন: বাঙালি কনের গলাতেই মালা দিলেন সানিপুত্র করণ দেওল, দেখুন বিয়ের ছবি-ভিডিও]
সর্বশেষ খবর
-
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ