গায়ে সাপ ফেলে দেওয়ার পালটা শোধ তুলতে এ কী করলেন সানি!

দেখে নিন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:০৯

options
link
গায়ে সাপ ফেলে দেওয়ার পালটা শোধ তুলতে এ কী করলেন সানি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন সমালোচকরা তাঁর বিরুদ্ধে মুখ খোলেন, তখন চুপ করে বসেন না। পালটা জবাব দেন। আর যখন কেউ তাঁর সঙ্গে মজা করেন কিংবা খুনসুটি করেন, তখনও রসবোধ বুঝিয়ে দেন। মজা করেন সানি লিওনও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় শুটিং-এর ফাঁকে অভিনেত্রীর গায়ে নকল সাপ ছুঁড়ে দিয়েছেন তাঁরই এক সহকর্মী। আর বুঝতে না পেরে লাফিয়ে ওঠেন সানি। নেটদুনিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে সেটি। কিন্তু এরকম রসিকতার পালটা দিয়েছেন তিনিও। সেটির ভিডিওটি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

[ক্যাটরিনার সঙ্গে কাজ করতে চান না শাহিদ কাপুর?]

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সানি রজনি নামে যে সহকর্মী সানির গায়ে সাপ ছুড়েছিলেন, তাঁর মুখেই এবার কেক মাখিয়েছেন সানি লিওন। ঘটনার  সময় ওই সহকর্মী কোনও একটি কাজ করছিলেন। সানির আচমকা কারসাজিতে প্রথমে হতভম্ব হয়ে পড়েন তিনি। পরে নিজেও অংশ নেন খুনসুটিতে। তাড়াও করেন অভিনেত্রীকে, যদিও পুরোটাই মজা করে। পরে ভিডিওটি টুইটারে পোস্ট করেন সানি। পালটা টুইট করেন সানি রাজানিও। বলেন, ‘আমি কিছুতেই হাসি থামাতে পারছি না। যেভাবে আমরা দৌড়েছি।’ যদিও পরে সানি জানান, ওই সহকর্মীর মজার কাছে তাঁর মজাটা কিছুই নয়। তিনি হেরে গিয়েছেন। এখানেই শেষ নয়, এরপরে সানি জানান, শুটিং ফ্লোরে পরবর্তী শিকারের খোঁজ চলছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Advertisement

এর আগে শুটিং ফ্লোরে বলিউডের বেবি ডলের সঙ্গে মজা করে তাঁর গায়ে সাপে ছুড়েছিলেন ওই ক্রু মেম্বার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটিতে দেখা গিয়েছিল, স্ক্রিপ্ট পড়তে ব্যস্ত সানি। আর তখনই ওই ক্রু মেম্বার এসে তাঁর মুখের সামনে ধরেন একখানি সাপ। প্রথমে সানি তা খেয়াল করেননি। কিন্তু বুঝতে পেরেই চেয়ার ছেড়ে চিৎকার করে লাফিয়ে ওঠেন। ততক্ষণে সাপ গিয়ে পড়েছে সানির গায়ে। কোনওক্রমে তা সরিয়ে সেখান থেকে দে ছুট। নায়িকার চোখে মুখে তখন আতঙ্কের ছাপ। কিন্তু পালিয়ে গিয়েও নিস্তার পাননি। আরেক ব্যক্তিকে আবার দেখা যায় তাঁর পিছনে সেই সাপটি নিয়ে দৌঁড়তে। পরে জানা যায়, সাপটি নকল এবং স্রেফ মজাচ্ছলে এটা করা হয়েছিল। আপাতত আপকামিং ছবি ‘তেরা ইন্তেজার’ নিয়েই ব্যস্ত নায়িকা। দীর্ঘদিন পর নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রথমবার আরবাজ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। ছবির ‘বার্বি গার্ল’ গানটি ইতিমধ্যেই তাঁর ফ্যানদের মনে ধরেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.