Jeet

মুম্বই থেকে ফিরেই রাহুলের বাড়িতে ছুটলেন জিৎ, তবুও কেন কটাক্ষের শিকার সুপারস্টার?

রাহুল অরুণোদয়ের শেষকৃত্য থেকে টলিউডের সব বৈঠকে গরহাজির। এবার প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কটাক্ষের শিকার সুপারস্টার জিৎ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ০৯:৪৩

options
link
মুম্বই থেকে ফিরেই রাহুলের বাড়িতে ছুটলেন জিৎ, তবুও কেন কটাক্ষের শিকার সুপারস্টার?
রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জিৎ। ছবি- সংগৃহীত

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকবিহ্বল বাংলা সিনেপাড়া। তবে এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির তারকা, টেকনিশিয়ানরা যেভাবে যৌথ পরিবারের মতো প্রয়াত অভিনেতার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন কিংবা ভবিষ্যতের কথা ভেবে অন্যান্যদের নিরাপত্তার দাবিতে একজোট হয়েছেন, তা লক্ষণীয়। এই কঠিন সময়ে টলিউডের অগ্রজরা অনুজদের আগলে রাখছেন, ভরসা জোগাচ্ছেন। শিল্পীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আর্টিস্ট ফোরামকেও দফায় দফায় বৈঠকে বসতে হচ্ছে। কিন্তু এমতাবস্থায় গত ৩০ মার্চ রাহুলের শেষকৃত্য থেকে ৭ এপ্রিল পর্যন্ত টলিপাড়ার কোনও কর্মসূচিতেই জিৎকে দেখা যায়নি। তবে শুক্রবার প্রয়াত অভিনেতার বাড়িতে দেখা করতে যান সুপারস্টার। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই কটাক্ষ, সমালোচনার শিকার অভিনেতা!

Advertisement

খবর, কর্মসূত্রে মুম্বইতে ছিলেন জিৎ। সেকারণেই তাঁর অনুপস্থিতি। তবে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে পা মেলাতে না পারলেও কিংবা টলিউডের কোনও বৈঠকে যোগ দিতে না পারলেও এদিন শহরে ফিরেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে যান জিৎ। প্রয়াত অভিনেতার ‘সহজ কথা’ স্টুডিওয় বসে তাঁর মা এবং দাদার সঙ্গে কথা বলেন। 

রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জিৎ। ছবি- সংগৃহীত

শুক্রবার দুপুরে বিজয়গড় কলোনির বাড়িতে গিয়ে রাহুলের মা এবং দাদার সঙ্গে দেখা করেন জিৎ। গত ১২ দিনে টালিগঞ্জ স্টুডিওপাড়ায় ঝড় বয়ে গেলেও কেন দেখা যায়নি সুপারস্টারকে? দিন কয়েক ধরেই এহেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। খবর, কর্মসূত্রে মুম্বইতে ছিলেন জিৎ। সেকারণেই তাঁর অনুপস্থিতি। তবে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে পা মেলাতে না পারলেও কিংবা টলিউডের কোনও বৈঠকে যোগ দিতে না পারলেও এদিন শহরে ফিরেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে যান জিৎ। প্রয়াত অভিনেতার ‘সহজ কথা’ স্টুডিওয় বসে তাঁর মা এবং দাদার সঙ্গে কথা বলেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, ‘শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করার মুহূর্ত ক্যামেরাবন্দি করা কি খুব জরুরী ছিল?’ কেউ বা জিতের ‘নৈতিকবোধ’ নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে জিৎ অনুরাগীরা মনে করিয়ে দিলেন, ‘গত কয়েকদিনে সুপারস্টারের গরহাজিরা নিয়ে কম চর্চা, ফিসফাস হয়নি, কিন্তু তিনি যে শহরে ফিরেই ভ্রাতৃসম রাহুলের বাড়িতে ছুটেছেন, সেটাও সকলের জানা দরকার। ক্যামেরা না থাকলে প্রমাণও থাকত না।’ এককথায় ভাইরাল ওই ভিডিও ঘিরে দ্বিবিভক্ত নেটভুবন!

Advertisement

ইতিমধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে একজোটে ‘খড়্গহস্ত’ হয়েছে টলিউড। বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, যিশু-সহ সিনেপাড়ার সিংহহভাগ তারকাকে দেখা গেলেও জিতের গরহাজিরা নিয়ে কম ফিসফাস হয়নি!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

Advertisement

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায়ই বা কে নেবে? কেনই বা রাহুলের মৃত্যুতে গোড়া থেকে ইউনিটের সদস্যদের বয়ানে এত অসঙ্গতি? গত দশ দিনে এহেন অজস্র প্রশ্ন জনমানসে ঘুরপাক খেলেও ‘চুপ’ প্রযোজনা সংস্থা। দিন দুয়েকের মাথায় বিবৃতি জারি করলেও রাহুলের মৃত্যুর নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা এখনও জারি। ইতিমধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে একজোটে ‘খড়্গহস্ত’ হয়েছে টলিউড। বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, যিশু-সহ সিনেপাড়ার সিংহহভাগ তারকাকে দেখা গেলেও জিতের গরহাজিরা নিয়ে কম ফিসফাস হয়নি! এবার শহরে ফিরেই রাহুলের বিজয়গড়ের বাসভবনে দেখা করতে গিয়ে সমালোচনার শিকার হতে হল সুপারস্টারকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.