সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুদ্ধি আর সৌন্দর্য তাঁর কাছে হাত ধরাধরি করেই চলে৷ যতটা স্বাধীনচেতা, ততটাই স্বনির্ভর৷ বলিপাড়ায় সুস্মিতা সেন মানেই তাই এক স্বতন্ত্র পরিচিতি৷ ঠিক নায়িকার চেনা খোপে, বা সফল মডেল-অভিনেত্রীর তকমায় তাঁকে আটকে রাখা যায় না৷ বরাবরই হটকে কাজে নিজের স্বতন্ত্রতা প্রমাণ করেছেন তিনি৷ সম্প্রতি মেয়ের সঙ্গে নাচে মেতে উঠলেন তিনি৷ আর সেই ভিডিওয় মজল নেটদুনিয়া৷
[ যৌন হেনস্তা করেছে প্রযোজক, অভিযোগ এই জনপ্রিয় অভিনেত্রীর ]
এক প্রজন্মের কাছে স্বপ্নসুন্দরী ছিলেন সুস্মিতা৷ নায়িকার সাফল্যের নিরিখে অনেকেই হয়তো তাঁকে ছাপিয়ে গিয়েছেন৷ কিন্তু ব্যক্তিত্বের স্বাতন্ত্রে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তিনি৷ আর তাই প্রজন্ম পেরিয়েও অনেকের কাছে তিনি রোল মডেল৷ নিজের জীবন নিয়ে কোনওদিনই রাখঢাক করেননি৷ এখনও করেন না৷ আর তাই এ বয়সেও ছোট্ট মেয়ের সঙ্গে অনায়াসে নেচে উঠতে পারেন৷ আর সে নাচের ভিডিও পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়৷
সম্প্রতি মেয়েকে সঙ্গে নিয়ে ট্যুরে বেরিয়েছেন সুস্মিতা৷ আর সেখানেই এমন বিন্দাস মুডে পাওয়া গেল অভিনেত্রীকে৷ এরকম জীবন যে তিনি পছন্দ করেন তা কোনওদিনই গোপন করেননি সুস্মিতা৷ সম্প্রতি তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন এখনও তিনি সিঙ্গল? তাঁর সাফ জবাব ছিল, সিঙ্গলস আর ডাবলস হোক, সকলে তো জিততেই আসে৷ আগুন নিয়ে খেলতে চায় এরকম কাউকে নাকি তিনি জীবনে পাননি৷ অবশ্য পরে সিরিয়াস হয়ে জানিয়ে দিয়েছিলেন, তিনি তাঁর নিজের চয়েসে খুশি৷ তিনি যে সত্যিই তাঁর জীবন নিয়ে খুশি, এ ভিডিওই যেন তার প্রমাণ দিচ্ছে৷
[ OMG! এই রাজ্যে মুক্তি নাও পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’! ]
সর্বশেষ খবর
-
প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম, আদালতে অনুপস্থিত মানিক, ক্ষুব্ধ আদালত
-
এবার উদয়ন গুহর বেআইনি নির্মাণেও বুলডোজার? মাপজোক করে কী নির্দেশ ভূমি সংস্কার দপ্তরের
-
ভুয়ো নথিতে ভিনরাজ্যের ক্রিকেটারদের সুযোগ দেন সিএবি কর্তা! বিতর্কে কী সাফাই অভিযুক্তর?
-
কোন রূপরেখায় বিশ্বকাপ খেলতে পারে ভারত? কানাডায় অ্যাকাডেমি খুলে কী উপলব্ধি ইস্টবেঙ্গল প্রাক্তনীর?
-
আধারের এই তথ্য পরিবর্তন বিনামূল্যেই করুন বাড়িতে বসে! জানুন কীভাবে