Swastika Mukherjee on Kiara Advani

‘কিয়ারা কি মাদার টেরেসার চরিত্রে অভিনয় করবে বলেছিল?’, যৌনগন্ধী ‘টক্সিক’ বিতর্কে বিস্ফোরক স্বস্তিকা

'টক্সিক' যশের সঙ্গে শয্যাদৃশ্যে ঝড় তুলে বিতর্কে কিয়ারা আডবাণী। পাশে দাঁড়িয়ে নিন্দুকদের মোক্ষম জবাব স্বস্তিকা মুখোপাধ্যায়ের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৬:২৭

options
link
‘কিয়ারা কি মাদার টেরেসার চরিত্রে অভিনয় করবে বলেছিল?’, যৌনগন্ধী ‘টক্সিক’ বিতর্কে বিস্ফোরক স্বস্তিকা
'টক্সিক' যশের সঙ্গে শয্যাদৃশ্যে ঝড় তুলে বিতর্কে কিয়ারা আডবাণী। কী বলছেন স্বস্তিকা মুখোপাধ্যায়?

‘টক্সিক’ সিনেমায় মাত্রাতিরিক্ত যৌনদৃশ্য নিয়ে বিতর্কের অন্ত নেই। নায়িকাদের খুল্লমখুল্লা অবতারে জন্মলগ্ন থেকেই কটাক্ষ, সমালোচনার শিকার ‘কেজিএফ’ স্টারের ছবি। বিশেষ করে ‘তবাহি’ গানটির ঘনিষ্ঠদৃশ্যে যশ-কিয়ারার রসায়ন নিয়ে চর্চা অন্তহীন। ‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’- এহেন খোঁটার মুখেও পড়তে হয়েছে দুই তারকাকে। বিশেষ করে বিতর্কে জড়িয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani )। ‘কন্যাসন্তানের মা হয়ে, কারও বাড়ির বউ হয়ে কীভাবে এত যৌনগন্ধী দৃশ্যে অভিনয় করলেন?’- নায়িকার উদ্দেশে ধেয়ে এসেছে এহেন কটাক্ষও। বিতর্কের মাঝেই এবার ‘সংস্কারি’ দর্শকমহলকে মোক্ষম জবাব ছুড়লেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee)।

Advertisement

“মানুষ সিনেমা দেখার আগেই সব বিষয়ে— বিশেষ করে নারী কিংবা অভিনেত্রীদের নিয়ে একটা মতামত তৈরি করে ফেলে। আপনি জানেন না সিনেমায় কী আছে?…” 

Kiara Advani and Yash in Toxic film scene
‘টক্সিক’-এ যশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য

‘তবাহি’ গান মুক্তির পর বলিউড নায়িকার সাহসী অবতার দেখে সভ্যমহলের একাংশের ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল! সেসময়ে কম কটু কথা শুনতে হয়নি কিয়ারাকে। কারণ লাস্য আর আবেদনের মিশেলে গানের প্রতিটি দৃশ্য একেবারে অন্তরঙ্গতায় মাখামাখি! বড়পর্দায় সেই সমীকরণ আরও প্রকট। স্ত্রীর এহেন রগরগে দৃশ্যের জেরে কটাক্ষের শিকার হতে হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকেও। এমন আবহেই কিয়ারার ঢাল হয়ে দাঁড়ালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একাধিক কাজের সুবাদে বলিউডে এখন বেশ পরিচিত মুখ তিনি। স্বস্তিকা প্রশ্ন রেখেছেন, “কিয়ারা কি মাদার টেরেসার চরিত্রে অভিনয় করবেন বলে চুক্তিপত্রে সই করেছিলেন?” এখানেই অবশ্য থামেননি তিনি। নেটপাড়ার ‘খাপ পঞ্চায়েত’কেও তুলোধোনা করেছেন ‘কোয়ালা’, ‘পাতাললোক’ খ্যাত অভিনেত্রী।

Advertisement

ভারতীয় সিনেমায় যৌনতা নিয়ে এখনও কেন এত আপত্তি, রাখঢাক? এমন প্রশ্নও রেখেছেন স্বস্তিকা।

Swastika Mukherjee supports Kiara Advani amid Toxic controversy
যৌনগন্ধী ‘টক্সিক’ বিতর্কে বিস্ফোরক স্বস্তিকা মুখোপাধ্যায়

স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন্তব্য, “মানুষ সিনেমা দেখার আগেই সব বিষয়ে— বিশেষ করে নারী কিংবা অভিনেত্রীদের নিয়ে একটা মতামত তৈরি করে ফেলে। আপনি জানেন না সিনেমায় কী আছে? আপনি প্রেক্ষাপট জানেন না! চরিত্রের গুরুত্ব জানেন না! কাহিনি জানেন না! দৃশ্যগুলো কীভাবে দেখানো হয়েছে, সেটাও জানেন না, শুধু জানেন যে সেখানে কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। আর তাতেই আপনারা কটাক্ষ,সমালোচনা শুরু করে দেন।” নায়িকার সংযোজন, “আমি এসবে মাথা ঘামাই না। যে যাই বলুক, আমার উপর নেতিবাচক সমালোচনার কোনও প্রভাব পড়ে না। বহু বছর ধরেই এমনটা চলে আসছে। কিন্তু এইধরনের প্রত্যাশাই বা থাকবে কেন? কিয়ারা বা বাকি অভিনেত্রীরা কি দর্শকের জন্য চুক্তিপত্রে সই করেন নাকি এমন প্রচারপত্র বিলি করেছিলেন, যেখানে লেখা রয়েছে- আমি শুধু মাদার টেরেসার মতো চরিত্রেই অভিনয় করব?” ভারতীয় সিনেমায় যৌনতা নিয়ে এখনও কেন এত আপত্তি, রাখঢাক? এমন প্রশ্নও রেখেছেন স্বস্তিকা।

Advertisement

‘পাতাললোক’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ অভিনেত্রীর কথায়, “সন্তান তো আর এমনি-এমনিই আমাদের কোলে এসে পড়ে না! সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ফলেই আমরা মা হই। আমার সত্যিই মনে হয় না যে ভারতীয় সমাজ যৌনতাকে এখনও ট্যাবুর বাইরে রাখতে পেরেছে। বা সে পথে এগোচ্ছে। হতদরিদ্র হোক কিংবা ট্রিলিয়নেয়ার— যৌনতা সবার জীবনেরই অংশ। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম এগোয়।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.