প্রথম পাতা খেলা দেশ বিদেশ ই-পেপার
Didi No 1

‘রচনার বিশ্রামের প্রয়োজন’, ‘দিদি নম্বর ওয়ান’-এর মুখ বদল হতেই হইচই! কী জবাব স্বস্তিকার?

Swastika Mukherjee: শোয়ের মুখবদল নিয়ে দর্শকমহলে হইচই! একাংশ স্বস্তিকাকে স্বাগত জানালেও আরেকাংশ আবার রচনার 'লিগ্যাসি' মনে করিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিনেত্রীকে। নয়া ইনিংস শুরুর আগে দর্শকমহলের উদ্দেশে কী বার্তা স্বস্তিকা মুখোপাধ্যায়ের?

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ২০:১৭

options
link
‘রচনার বিশ্রামের প্রয়োজন’, ‘দিদি নম্বর ওয়ান’-এর মুখ বদল হতেই হইচই! কী জবাব স্বস্তিকার? zoom
'দিদি নম্বর ওয়ান'-এর দর্শকমহলের উদ্দেশে কী বার্তা স্বস্তিকা মুখোপাধ্যায়ের?

দিন কয়েক ধরেই ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকা বদল নিয়ে সরগরম টেলিপাড়া। শোনা যাচ্ছিল, রচনা বন্দ্যোপাধ্যায়ের দু’দশকের সিংহাসনে নাকি এবার ভাগ বসাতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও গত দেড় সপ্তাহ ধরে সেটা জল্পনা স্তরেই ছিল, তবে এবার ‘দিদি নম্বর ১’-এর নয়া মরশুমের টিজার ভাগ করে নিয়ে সিলমোহর বসালেন খোদ স্বস্তিকা। আর শোয়ের এহেন মুখবদল নিয়েই দর্শকমহলে হইচই! একাংশ স্বস্তিকাকে স্বাগত জানালেও আরেকাংশ আবার রচনার (Rachana Banerjee) ‘লিগ্যাসি’ মনে করিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিনেত্রীকে। নয়া ইনিংস শুরুর আগে দর্শকমহলের এহেন প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার সুযোগও হাতছাড়া করলেন না স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।

জল্পনা সত্যি করেই এবার শোয়ের নতুন ‘দিদি’ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন স্বস্তিকা। সেই প্রেক্ষিতেই সোমবার ‘দিদি নম্বর ১’-এর দশম মরশুমের ঝলক ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। যা দেখে দর্শকমহলে নানা মুনির নানা মত। 

Swastika Mukherjee in bengali film cheledhora
স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: রাজীব চক্রবর্তী।

“আমি সবসময়েই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি এই শোয়ের সমস্ত ভক্তরা…।”

বিগত একযুগেরও বেশি সময় ধরে ‘দিদি নম্বর ১’ (Didi No 1)-এর মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। নারীকেন্দ্রিক এই রিয়ালিটি শোয়ের সুবাদে এযাবৎকাল বাংলার দর্শকমহলে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিলেন তিনি। অভিনেত্রী নয়, বরং বাঙালির ঘরে ঘরে প্রিয় ‘দিদি’ হিসেবেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন রচনা। তবে বেশ সাম্প্রতিককালে বেশ কিছুদিন ধরেই ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনায় দেখা যাচ্ছিল না সাংসদ-অভিনেত্রীকে। সেই সূত্রেই সঞ্চালকের মুখ বদলের জল্পনার সূত্রপাত। শোনা গিয়েছিল, রচনার বদলে এবার স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যেতে পারে। জল্পনা সত্যি করেই এবার শোয়ের নতুন ‘দিদি’ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন স্বস্তিকা। সেই প্রেক্ষিতেই সোমবার ‘দিদি নম্বর ১’-এর দশম মরশুমের ঝলক ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। যা দেখে দর্শকমহলে নানা মুনির নানা মত। কারও মন্তব্য, ‘নতুন হোস্ট হিসেবে স্বস্তিকাকে দেখার জন্য মুখিয়ে রয়েছি।’ তো কেউ বা বললেন, ‘রচনা বন্দ্যোপাধ্যায়ের এবার একটু বিশ্রামের প্রয়োজন। টানা কারও পক্ষেই এত দীর্ঘ সময় ধরে শো চালিয়ে নিয়ে যাওয়া কঠিন।’ কেউ বললেন, ‘এতদিনে তেমন একজনকে দিদি নম্বর ১-এ দেখা যাবে যিনি সত্যি মেয়েদের কথা ভাবেন।’ এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে স্বস্তিকার পোস্টের মন্তব্য বাক্স। তবে লক্ষণীয় অভিনেত্রী কিন্তু জনে জনে উত্তর দিয়েছেন।

‘দিদি নম্বর ১’-এর দর্শককে ধন্যবাদ জানিয়ে স্বস্তিকার মন্তব্য, “আমি সবসময়েই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি এই শোয়ের সমস্ত ভক্তরা নতুন সিজন উপভোগ করবেন। আপনাদের সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে এই শো’টি কিন্তু ১০ বছর নয়, টানা ২০ বছর ধরে চলছে! তাই এটা একটা মস্ত বড় দায়িত্ব।” প্রসঙ্গত, এবার থেকে সান্ধ্যকালীন আড্ডার পরিবর্তে দিদিদের গল্প-খেলার আসর জমবে প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন