সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় একমাস হতে চলল, তবুও অনুরাগীদের মনে আজও একইভাবে সমুজ্জ্বল তিনি। হাসিখুশি, প্রাণোচ্ছ্বল ছেলেটাকে মন থেকে কেউ মুছে ফেলতে পারছেন না এখনও! কীভাবে সম্ভব? আসলে শুটিংয়ের ফাঁকে, কাজের মাঝে তিনি যে সবসময়েই সহকর্মীদের মাতিয়ে রাখতেন। অভিনেতার ‘দিল বেচারা’ ছবির সহ-অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও (Swastika Mukherjee) সেই স্মৃতির সরণিতে হাঁটলেন আজ। হাসিখুশি, প্রাণোচ্ছ্বল সুশান্তকেই মনে রাখতে চান। ঠিক যেমনটা সিনেমার শুটিংয়ের মাঝে তিনি স্বস্তিকার সঙ্গে নাচ করে হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন, তেমনটাই। আর সুশান্তের সেই ‘চার্মি অ্যাটিটিউড’-এর একঝলকই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।
রবিবারই টলিউড অভিনেত্রী তাঁর ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতেই সুশান্তকে দেখা গেল প্রাণোচ্ছলভাবে, রসিকতা করে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে নাচ করতে। ব্যাকগ্রাউন্ডে বাজছে শাহরুখ খানের ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ সিনেমার গান। আর সেই গানের ছন্দেই পা একসঙ্গে মেলাচ্ছেন স্বস্তিকা-সুশান্ত। দেখে এতটুকু বোঝার উপায় নেই যে, এই যে ছেলেটাই কিনা চরম অবসাদের শিকার হয়েছিলেন!

প্রসঙ্গত, ‘দিল বেচারা’ (Dil Bechara) ছবিতে সুশান্তের প্রেমিকা কিজি বাসুর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আর বাবার চরিত্রে দেখা যাবে আরেক বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। আগামী ২৪ জুলাই হটস্টারে মুক্তি পাচ্ছে ‘দিল বেচারা’। তার প্রাক্কালেই সুশান্তের স্মৃতি রোমন্থন করে মজাদার ওই নাচের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ‘দিল বেচারা’র আগেও অবশ্য সুশান্তের (Sushant Singh Rajput) সঙ্গে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। সেই প্রেক্ষিতে এটি সুশান্ত-স্বস্তিকার দ্বিতীয় ছবি।

[আরও পড়ুন: করোনা কালে ‘ভ্যাকসিনের গান’ বাঁধলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য]
প্রসঙ্গত, অভিনেতার মৃত্যুর পরও স্বস্তিকা তাঁর শোকবার্তায় উল্লেখ করেছিলেন যে, তিনি যেরকম প্রাণোবন্ত সুশান্তকে চিনতেন, ঠিক সেভাবেই তাঁকে মনে রাখতে চান। এর পাশাপাশি অভিনেতার মৃত্যুকালীন ছবি ভাইরাল হওয়া নিয়েও মুম্বই পুলিশকে বিঁধেছিলেন স্বস্তিকা।
[আরও পড়ুন: দ্রুত সুস্থ হোন অমিতাভ, বিগ বি’র আরোগ্য কামনায় মহাযজ্ঞ কলকাতার ‘বচ্চন মন্দিরে’]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে