Thalapathy Vijay

পরকীয়ায় নাম জড়ানোয় বাবার সঙ্গে বাড়ে দূরত্ব, এবার নামের পাশ থেকেও বিজয়কে ছাঁটলেন ছেলে

তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর নামের পূর্বে রাখার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন সঞ্জয়ও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ২০:০১

options
link
পরকীয়ায় নাম জড়ানোয় বাবার সঙ্গে বাড়ে দূরত্ব, এবার নামের পাশ থেকেও বিজয়কে ছাঁটলেন ছেলে
থলপতি বিজয় ও জ্যাসন সঞ্জয়, ছবি: সোশাল মিডিয়া।

দক্ষিণ ভারতের অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের সঙ্গে পরকীয়ায় নাম জড়িয়েছে অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থলপতির (Thalapathy Vijay)। প্রতিদিনই তাঁদের দু’জনকে নিয়ে নানা ঘটনা সামনে উঠে আসছে। বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। এই বিতর্কের মাঝেই এবার নিজের নামের পাশ থেকেও বিজয়কে ছেঁটে ফেললেন বিজয়ের ছেলে জ্যাসন সঞ্জয়।

Advertisement

বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিচ্ছেদের মামলা করার পরই বাবাকে সোশাল মিডিয়াতে আনফলো করেন সঞ্জয়। এতদিন নিজের নামের সঙ্গে বাবার নামের আদ্যাক্ষর লিখতেন তিনি। ভি জ্যাসন সঞ্জয়, এমনভাবেই নিজের নাম লিখতেন ইন্ডাস্ট্রির নব্য পরিচালক। কিন্তু বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কের বিতর্ক জোরাল হতেই বাড়ে দূরত্ব। আর তারপরই নামের পাশ থেকে বিজয়ের নামের আদ্যাক্ষর ছেঁটে ফেললেন তিনি। যা নজর এড়ায়নি নেটপাড়ারও। তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। বলে রাখা জরুরি, তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর সন্তানের নামের পূর্বে রাখার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন সঞ্জয়ও। অন্যদিকে গুঞ্জন যে বাবার নামের আদ্যাক্ষর বাদ দিলেও এবার মা সঙ্গীতা সোর্নালিঙ্গমের নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করবেন সঞ্জয়। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সঞ্জয় বা সঙ্গীতা কেউই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
স্ত্রী সঙ্গীতার সঙ্গে থলপতি বিজয়, ফাইল ছবি।

তামিল চলচ্চিত্র জগতে তারকা সন্তানদের মধ্যে বাবার নামের আদ্যাক্ষর নামের পূর্বে রাখার প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনে চলতেন সঞ্জয়ও। অন্যদিকে গুঞ্জন যে বাবার নামের আদ্যাক্ষর বাদ দিলেও এবার মা সঙ্গীতা সোর্নালিঙ্গমের নামের আদ্যাক্ষর নিজের নামের আগে যোগ করবেন সঞ্জয়।

বিগত বেশ কিছুদিন ধরেই বিজয়-সঙ্গীতার বিচ্ছেদচর্চা চলছে। আদালতের তরফে ইতিমধ্যেই বিজয়কে আগামী ২০ এপ্রিল আদালতে তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানিও হবে। বিজয়-জায়া এর আগে অভিযোগ এনেছিলেন, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন বিজয়। ২০২১ সালেই স্বামীর এই সম্পর্কের বিষয়ে তিনি জানতে পেরেছিলেন। বারবার বিজয়ের তরফে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি স্ত্রী সঙ্গীতাকে দেওয়া হলেও সেই কথা বিজয় রাখেননি বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গীতা। এই বিতর্কে তৃষা মুখ না খুললেও নারী দিবসে এক অনুষ্ঠানে বিজয় বলেন, “অযথা মাথা ঘামাবেন না। যা রটছে রটতে দিন।” এই মন্তব্যের পরই কটাক্ষবাণে বিদ্ধ হয়েছেন বিজয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.