রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী কেআরকে’র

তোলপাড় সোশ্যাল মিডিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৭:০০

options
link
রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী কেআরকে’র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাক স্বাধীনতার আদর্শ উদাহরণ তিনি। যা মনে ধরে, প্রাণে চায় যখন খুশি বলে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় লিখেও ফেলেন। এতদিন স্বঘোষিত ফিল্ম সমালোচক ছিলেন। এবার ভবিষ্যৎ বক্তাও হয়ে গেলেন কামাল আর খান ওরফে কেআরকে। এবার টার্গেট বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কেআরকে-র দাবি, দীপিকাকে কোনওদিনই বিয়ে করবেন না রণবীর। কারণ তাঁরা নাকি প্রেমিক-প্রেমিকাই নন। প্রয়োজনের খাতিরে একে অন্যের সঙ্গে সময় কাটান।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ঘুমে কাদা কপিল! শো থেকে ফিরে গেলেন ক্ষুব্ধ অজয় দেবগণ]

‘রাম লীলা’ থেকেই রণবীর­-দীপিকার সম্পর্ক নিয়ে কৌতুহলের অন্ত নেই বি-টাউনে। প্রকাশ্যে কোনওদিন আবেগ চেপে রাখেনি বলিউডের এই জুটি। তবে আলোচনা কখনও থেমে থাকেনি। মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে তাঁদের ব্রেকআপের খবর। পরক্ষণেই তা মিথ্যে প্রমাণিত করে পাপারাজ্জির ক্যামেরার সামনে ধরা দেন বলিউডের বাজিরাও ও তাঁর মস্তানি। যাবতীয় জল্পনা-কল্পনাকে ভেস্তে দিয়ে এখন দু’জনে ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতীর শুটিংয়ে। কিন্তু এর মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে মন্তব্য করে বসলেন কেআরকে।

[টিজারেই দর্শকদের চমকে দিল দেবের নতুন সিনেমা ‘ককপিট’, শুরু বিতর্কও]

স্বঘোষিত তারকার দাবি, সুশান্ত সিং রাজপুত যে অঙ্কিতা লোখণ্ডেকে বিয়ে করবেন না তা তিনিই জানিয়েছিলেন। আর এবার তিনি জানাচ্ছেন, রণবীর কোনওদিন দীপিকাকে বিয়ে করবেন না। কারণ বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি নাকি কেবলই ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’। ‘বাবা’ কেআরকের এই ভবিষ্যদ্বাণীর পরই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। অনেকেই তাঁকে নিজের হস্তরেখা বিচারের পরামর্শ দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[‘নামী অভিনেতাদের ফেয়ারনেস ক্রিমের প্রচার করা উচিত নয়’]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.