শম্পালী মৌলিক: চমক দিতে খুবই ভালবাসেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ (Jeet)। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় টলিপাড়ায়। এই যেমন সদ্য শেষ করেছেন ‘রাবণ’ ছবির শুটিং। আর শেষ হতেই নতুন আরেক ছবির ঘোষণা করে ফেললেন জিৎ। ছবির নাম ‘চেঙ্গিজ’! বুধবার এই ছবিরই মহরৎ সেরে ফেললেন জিৎ ও তাঁর ছবির গোটা টিম।
জিতের ‘চেঙ্গিজ’ ছবিতে বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। থাকছেন অভিনেতা শতাফ ফিগারও। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন খোদ নায়কই।
জানা গিয়েছে, জিতের এই নতুন ছবির প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা। সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটে উঠবে ছবির গল্পে। কলকাতার নানা জায়গাতে শুরু হবে ছবির শুটিং।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘কারও আর্থিক সাহায্য পাইনি, চাইও না!’ ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন অভিষেকের স্ত্রী ]
এপ্রিল মাসে মুক্তি পেতে পারে জিতের ছবি ‘রাবণ’। এই ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী ও নবাগতা লহমা ভট্টাচার্যকে। ইতিমধ্যেই জিতের এই ছবির টিজার নজর কেড়েছে।
View this post on Instagram
তবে শুধু বড়পর্দায় নয়। ছোটপর্দায় নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে জিতের সঞ্চালনা দেখে পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। তারই মাঝে নতুন এই ছবি ঘোষণা করে রীতিমতো সারপ্রাইজ দিলেন টলিউডের এই সুপারস্টার।
[আরও পড়ুন: অপরাজিতার ভোলবদল, মুখ ভরল গোঁফ, দাড়িতে! ব্যাপারটা কী? ]
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট