সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বড়সড় স্বস্তি পেল অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবার। শুক্রবার সুপ্রিম কোর্টে সিবিআইকে রীতিমতো ওয়ার্নিং দেওয়া হল। সিবিআইকে স্পষ্ট জানানো হল, কেবলমাত্র হাই প্রোফাইলের মামলা হওয়ার কারণে রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের পক্ষে দেওয়া বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানানো যায় না। অবশেষে সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র পেলেন রিয়া ও তাঁর পরিবার। বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথন রিয়া ও তাঁর পরিবারের দুই সদস্যকে নির্দোষ ঘোষণা করেছেন।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রথম থেকেই ছিল ধোঁয়াশা। এই মৃত্যু ঘটনাকে সামনে রেখে মাদক মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এমনকী, গ্রেপ্তার হয়েছিলেন রিয়ার ভাইও। এর পরই রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে সিবিআই লুক আউট সার্কুলার জারি করেছিল। যা বাতিল করে দেয় বম্বে হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার। লুক আউট সার্কুলার জারি করার সঠিক কোনও কারণ নেই জানিয়ে তা বাতিল করে বম্বে হাই কোর্ট। শুক্রবার বম্বে হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ জানায়, অভিনেত্রী এবং তাঁর পরিবারের সমাজে নামডাক রয়েছে এবং তাঁরা প্রত্যেকেই তদন্তে সহযোগিতা করেছেন।
২০২০ সালের ১৪ জুন গোটা বিশ্বকে চমকে দিয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যর খবর। প্রথমে রটে গেল সুশান্ত সিং রাজপুত নাকি আত্মহত্যা করছেন। তবে দিন এগোতেই সামনে আসতে থাকল একের পর নতুন তথ্য। সুশান্তের মৃত্যুর নেপথ্যে রয়েছেন বান্ধবী রিয়া চক্রবর্তী, এমনও অভিযোগ উঠেছিল। এরপর মাদকাণ্ডে জড়িয়ে রিয়ার হাজতবাসও হয়। তবে পরে রিয়া জামিন পান।
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর